ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গাইবান্ধায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী আটক

গাইবান্ধায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী আটক
×

ছবি: সংগৃহীত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১০:৪২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে দুলালী বেগম (২৭) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে উপজেলার দরবস্তু ইউনিয়নের গোসাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে স্বামী বিরাজ আলী ধারালো ছুরি দিয়ে স্ত্রী দুলালী বেগমকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী দুলালীর মৃত্যু হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার ভট্টাচার্য এবং এসআই আসাদ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং অভিযুক্ত স্বামী বিরাজ আলীকে আটক করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 
 

আরও পড়ুন

×