ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

কোয়ার্টারে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, ম্যাচ কখন

কোয়ার্টারে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, ম্যাচ কখন
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৯:০৪

কেপ ভার্দের কঠিন বাধা পেরিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো রুদ্ধশ্বাস লড়াইয়ে ৩-২ গোলের জয় তুলে নেওয়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। শেষ আটে ওঠার লড়াইয়ে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আফ্রিকার পরাশক্তি মিসর।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে নাটকীয় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ১১১ মিনিটে ডিনে বোর্জেসের আত্মঘাতী গোলে নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের জয়। তবে ম্যাচটি শেষ হওয়ারও প্রায় দুই ঘণ্টা আগে নির্ধারিত হয়ে যায় তাদের পরবর্তী প্রতিপক্ষ।

অন্য এক লড়াইয়ে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে মোহাম্মদ সালাহর দল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটে।

ফলে শেষ আটের টিকিটের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিসর। আগামী ৭ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

আরও পড়ুন

×