কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ২২:৪৭ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ২২:৫৯
কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশ ৫ সেট থ্রিলারে উজবেকিস্তানকে ৩-২ সেটে পরাজিত করেছে।
আজ বুধবার বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল তাদের প্রথম ম্যাচে উজবেকিস্তান দলের মুখোমুখি হয়।
বাংলাদেশসহ মোট ৬টি দেশ এই আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই খেলা ২২-২৯ জুলাই পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে।