ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তৃতীয় টেস্টেও অনিশ্চিত ওয়ার্নার

তৃতীয় টেস্টেও অনিশ্চিত ওয়ার্নার
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০ | ০৭:৩২

চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথমটিতে খেলতে পারেনটি অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ানডে সিরিজে গ্রোন ইনজুরি নিয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের বড় ভরসা ওয়ার্নারের। তাকে ছাড়া অস্ট্রেলিয়ার টপ অর্ডার ভারতীয় পেসারদের সামনে ভালোও করতে পারছে না। কিন্তু অজিদের জন্য হতাশার খবর হলো সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টেও অনিশ্চিত বাঁ-হাতি এই ব্যাটসম্যান।

আইসিসির দশক সেরা টেস্ট এবং ওয়ানডে দলে জাগয়া পাওয়া ওয়ার্নারকে নিয়ে অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, 'তার থেকে পেশাদার ক্রিকেটার খুব কমই দেখা যায়। ইনজুরি থেকে মাঠে ফিরতে সম্ভাব্য সবকিছুই করছে সে। আমরা দ্বিতীয় টেস্টের আগের দিন তার ব্যাটিং দেখেছি। আজও (রোববার) দেখলাম। ব্যাটিংয়ের সময় সে বরাবরের মতোই উড়ছে। কিন্তু তার রান নেওয়ার গতি, ফিল্ডিংয়ের সময় কিছটা অস্বস্তি থেকে যাচ্ছে।'

সাবেক অজি ক্রিকেটার রিকি পন্টিংয়ের সঙ্গে আলাপে ল্যাঙ্গার আরও বলেন, 'তার এখনও গ্রোন ইনজুরির কিছু সমস্যা থেকে গেছে ওয়ার্নারের। মাঠে ফেরার খুব কাছে আছে সে। আমরা খুব কাছ থেকে তার দিকে চোখ রাখছি। তৃতীয় টেস্টের আগে তার সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা আছে। সে নিজেও আশা করছে সুস্থ হয়ে যাবে। তবে ওয়ার্নার খেলতে পারবে কিনা সময়ই বলে দেবে।'

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ম্যাচে এগিয়ে ছিল ভারত। কিন্তু গোলাপি বলের টেস্টে দ্বিতীয় ইনিংসে এক ধাক্কায় ভারতকে তছনছ করে দেয় অজি পেসাররা। তুলে নেয় বড় জয়। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও অজি সুলভ রান পায়নি স্বাগতিকরা। ভারত ম্যাচে বেশ এগিয়ে গেছে। জিততে হলে এ ম্যাচেও দুর্দান্ত কিছু করতে হবে অজিদের।

ল্যাঙ্গার তাই দলের ওপর খুশি নন। বিশেষ করে যখন জুটিটা ৫০ কিংবা ৮৬ হচ্ছে কিন্তু সেট ব্যাটসম্যানরা সেটা ১৫০ রানে নিতে পারছেন না। ল্যাঙ্গারের মতে, ম্যাচে জুটি গড়া ছাড়া কিছুই সম্ভব নয়। মেলবোর্ন টেস্টের কেবল দ্বিতীয় দিন শেষ হলো। আগামী ৩ জানুয়ারি সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে দুই দল। জো বার্নসের সঙ্গে ওই ম্যাচে ওয়ার্নার ওপেনিংয়ে নামেন কিনা সেটাই এখন দেখার পালা।

আরও পড়ুন

×