ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কৃষি বিশ্ববিদ্যালয়ে মাঠ পাবে বিসিবি

কৃষি বিশ্ববিদ্যালয়ে মাঠ পাবে বিসিবি
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০১:৪৯

এখন থেকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে পারবে বিসিবি। বুধবার বিসিবি কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিসিবির পক্ষ থেকে এতে উপস্থিত ছিলেন এর প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, বিসিবি পরিচালক মাহবুব আনাম এবং খালেদ মাহমুদ সুজন।

এ নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর লুৎফুল হাসান বলেন, 'আমরা অনেক দিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ করছি। আমাদের ক্রীড়া বিভাগের পরিচালক ডক্টর আবুল কালাম আজাদ এ নিয়ে বেশ কাজ করেছেন। আমাদের বেশ আশ্চর্য লেগেছে যে, বিসিবি আমাদের নিয়ে চিন্তা করেছে। এটা আমাদের জন্য বড় মাইলফলক। ক্রিকেটে বাংলাদেশের যে সাফল্য, তাতে আমরা শরিক হতে পারছি।'

কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠ কাজে আসবে উল্লেখ করে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'আমাদের যে ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো হয়, সেগুলোকে মূলত লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি। উইমেন্স ক্রিকেট এবং ক্যাম্পগুলো এর অংশ হিসেবে থাকবে। যত দ্রুত সম্ভব আমরা একে কাজে লাগাব।'

আরও পড়ুন

×