ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ভালভার্দের রিলিজ ক্লজ ৭৫০ মিলিয়ন ইউরো!

ভালভার্দের রিলিজ ক্লজ ৭৫০ মিলিয়ন ইউরো!
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০৫:১২

রিয়ালের সঙ্গে নতুন করে কাগজ-কলম নিয়ে বসতে যাচ্ছেন ফেদে ভালভার্দে। পড়াশোনা করতে নয়। নতুন চুক্তির সই করতে। মাত্র ২১ বছর বয়সী এই উরুগুয়ান মিডফিল্ডার রিয়ালের অপরিহার্য অংশে পরিণত হয়েছেন। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান শুরুর একাদশে লুকা মডরিচকে বসিয়ে ভালভার্দেকে খেলাচ্ছেন। অনেকে ভবিষ্যত লুকা মডরিচের ছায়া দেখছেন তার মধ্যে। পিএসজির বিপক্ষেও ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই মিডফিল্ডার।

তার সঙ্গে তাই ২০২৫ সাল পর্যন্ত নতুন চুক্তি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা এমনটাই দাবি করেছে। আর তার চুক্তির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে আকাশ ছোঁয়া রিলিজ ক্লজ। যা মেসির রিলিজ ক্লজের চেয়েও বেশি। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি থাকা অবস্থান কোন ক্লাব ফেদে ভালভার্দেকে দলে ভেড়াতে চাইলে খরচ করতে হবে ৭৫০ মিলিয়ন ইউরো!

চলতি মৌসুমে ভালভার্দে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে মাঠে নেমেছেন। টনি ক্রুস-কাসেমিরোর সঙ্গে দারুণ বোঝাপড়া করে খেলছেন তিনি। দলকে এনে দিচ্ছেন মাঝমাঠের নিয়ন্ত্রণ। ভালভার্দের সঙ্গে রিয়াল মাদ্রিদ তাই লম্বা এই চুক্তি করছে।

রিয়ালের সঙ্গে নতুন এই চুক্তি হলে বর্তমান লসব্লাঙ্কোস ফুটবলারদের মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদি চুক্তি হবে তার। রিয়ালের সঙ্গে তার ২০২৫ সাল পর্যন্ত নতুন চুক্তি হলে সেটা সাড়ে পাঁচ বছর স্থায়ী হবে। রিয়াল মাদ্রিদের এই দলের ফুটবলারদের মধ্যে কেবল তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েসের এমন লম্বা সময়ের জন্য চুক্তি আছে।

আরও পড়ুন

×