ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

শাহাদাতের বৃথা চেষ্টা

শাহাদাতের বৃথা চেষ্টা
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৪:২২ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫১

শৃঙ্খলা ভঙ্গের অপরাধে আগেও ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন শাহাদাত হোসেন। বিসিবি পরে মানবিক কারণে কিছুটা ছাড়ও দিয়েছিল তাকে। এবার জাতীয় লিগে মাঠে শৃঙ্খলা ভেঙে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তিন বছর বিসিবির কোনো টুর্নামেন্টেই খেলতে পারবেন না।

দেশের এই নিষিদ্ধ ক্রিকেটারই এখন বিদেশের টুর্নামেন্টে খেলতে ছাড়পত্র চেয়ে বিসিবির দ্বারে দ্বারে ঘুরছেন। কাতার টি-১০ লিগে ডিসেন্ট রাইডার্সে খেলতে বিসিবির ছাড়পত্র পাওয়ার চেষ্টা করছেন তিনি। শাহাদাতকে দলে নেওয়ার ব্যাপারে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকেও ছাড়পত্র চেয়ে চিঠি দিয়েছে।

জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়েছে জেনেও তাকে দলে পেতে মরিয়া টুর্নামেন্টের আয়োজকরা। তবে বিসিবিও শাহাদাতকে ছাড়পত্র না দেওয়ার ব্যাপারে অনড়। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী এবং পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের কাছেও গিয়েছিলেন তিনি।

জানা গেছে, এই দুই কর্মকর্তার কেউই শাহাদাতকে আশ্বস্ত করেননি। বরং তাকে ছাড়পত্র দিলে যে জটিলতার সৃষ্টি হবে সেটাই জানিয়েছেন বিসিবি কর্মকর্তারা। কাতার টি১০ ক্রিকেট লিগ শুরু হচ্ছে আজ থেকে। ছয় দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ১৬ ডিসেম্বর।

আরও পড়ুন

×