ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

নয় বছর পর টেস্ট দলে ফাওয়াদ

নয় বছর পর টেস্ট দলে ফাওয়াদ
×

ছবি: ক্রিকবাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৫:১০ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩৩

'ফাওয়াদ আমলা না-কি ফাওয়াদ আলম'? একদিন আগে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার সঙ্গে ফাওয়াদের তুলনা করে এমনই মন্তব্য করেছেন। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দেখিয়ে এবার তিনি ডাক পেলেন জাতীয় দলে।

ফাওয়াদের পারফরম্যান্স বিবেচনা করে শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ও জাতীয় দলের কোচ মিসবাহ উল হক দলে ফিরিয়েছেন তাকে।

ফাওয়াদের সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪তম সেঞ্চুরি পেয়েছেন। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট তার রান ১২ হাজারের ওপরে। অথচ তিনি দিনের পর দিন জাতীয় দলে ব্রাতা থেকে গেছেন। বয়সও বেড়ে গেছে। ২০০৯ সালে জাতীয় দলে টেস্ট অভিষেক হওয়ার পরে ওই বছরই খেলেন ক্যারিয়ারের তৃতীয় ও শেষ টেস্ট।

ক্যারিয়ারে তিনটি টেস্ট খেলে ফাওয়াদের সেঞ্চুরি করেছেন একটি। সেটাও এক বড় ইনিংস। তার ব্যাট থেকে বের হয় ১৬৮ রানের ইনিংস। মিসবাহর অধীনে আবার তাই সুযোগ পেলেন তিনি। ওদিকে পাকিস্তানের টেস্ট দলে ডাক পেয়েছেন উসমান শেনওয়ারি। তবে বাদ পড়েছেন মুসা খান। এছাড়া অলরাউন্ডার ইফতেখার আহমেদ দলের বাইরে চলে গেছেন। আগামী ১১ ডিসেম্বর পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে।

পাকিস্তান দল: আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আযম, ফাওয়াদ আলম, হ্যারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাহমুদ, উসমান শেনওয়ারি।

আরও পড়ুন

×