লিভারপুলে খেলতে চান বারবোসা
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৬:২১
ব্রাজিল ফুটবলের পরবর্তী বড় নাম হয়ে ওঠার কথা ছিল গ্যাব্রিয়েল বারবোসার। কিন্তু হুট করেই উল্টো রথে ছুটেছে তার ক্যারিয়ার। তার বয়সি গ্যাব্রিয়েল জেসুস, আর্থার মেলো, রির্কালিসন যেখানে ইউরোপ মাতাচ্ছেন। তরুণ ভিনিসিয়াস, রদ্রিগোরা ফুল হয়ে ফুঁটে উঠছেন। তখন তিনি ইউরোপে আসার আকুতির কথা জানাচ্ছেন। অথচ আরও তিন বছর আগে 'গাবিগোল' নামে খ্যাতি পেয়েছেন তিনি।
ব্রাজিলের ক্লাব সান্তোস এবং ফ্লেমিঙ্গোতে যখন ছিলেন তখন সবচেয়ে কাঙ্খিত স্ট্রাইকারদের একজন ছিলেন বারবোসা। কিন্তু ইউরোপে এসে খাপ খাওয়াতে পারেননি। ইন্টার মিলানের হয়ে ৯ ম্যাচে করেন এক গোল। ধারে বেনফিকা গিয়েও সুবিধা করতে পারেননি। দুই মৌসুম খারাপ যাওয়ার পরে আবার ধারে ব্রাজিলের ক্লাবে ফেরেন বারবোসা।
ব্রাজিলিয়ান সিরিয়ায় আবার ফর্ম দেখান তিনি। ৪০ ম্যাচ খেলে করেন ৩৪ গোল। ব্রাজিলিয়ান সিরি আ' জয়ের পাশাপাশি জেতেন কোপা লিবার্তোদোস। এবার আবার তাই ইউরোপে ফিরতে চান গাবিগোল। আর সেটা লিভারপুলে হলে খুবই ভালো হয় বলে মন্তব্য করেন এই তরুণ স্ট্রাইকার। খেলতে চান লিভারপুলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রর্বাতো ফিরমিনোর পাশে।
গ্যাব্রিয়েল বারবোসা বলেন, 'লিভারপুল এমন এক ক্লাব যেখানে সবাই খেলনে চান। লিভারপুলে ফিরমিনোর পাশে খেলতে পারা হবে দারুণ ব্যাপার। হয়তো ভবিষ্যতে আমরা ব্রাজিলের হয়ে একসঙ্গে খেলবো। তিনি খুবই শক্তিশালী একজন ফরোয়ার্ড এবং ব্রাজিলের হয়ে দারুণ অবদান রাখেন। ইউরোপে তিনি অনেক বছর ধরেই সফল। আমি সত্যিই তার ভক্ত।'
এছাড়া বারবোসা ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ভক্ত বলে জানান। তিনি প্রিমিয়ার লিগে খেলতে চান বলেও উল্লেখ করেন। ইংলিশ লিগের গতি, প্রতিযোগিতা, সেখানকার কৌশল তাকে খুবই কাটে। তার মতে, প্রত্যেক ফুটবলার চ্যাম্পিয়ন হতে চান। সেটা ইংলিশ লিগে হতে পারলে দারুণ ব্যাপার হবে বলে মনে করেন বারবোসা।
তবে এখন তার চোখ কাতারের ক্লাব বিশ্বকাপে। তার এখনও ইন্টার এবং ফ্লেমিঙ্গোর সঙ্গে চুক্তি আছে। নতুন ক্লাব নিয়ে তাই বেশি কিছু তিনি বলতেও চান না।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- ব্রাজিল
- গ্যাব্রিয়েল বারবোসা
