ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

বার্নাব্যুতে ফ্রান্সময় জয় রিয়ালের

বার্নাব্যুতে ফ্রান্সময় জয় রিয়ালের
×

ছবি: টুইটার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৮:১২

সুযোগ ছিল পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার। সুযোগ ছিল পয়েন্ট টেবিলে গোল ব্যবধান বাড়ানোর। দুটোই পেরেছে রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে এস্পানিওলকে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। বার্সেলোনার থেকে এগিয়ে গেছে তিন পয়েন্টে। তবে রাতেই ম্যাচেই আবার শীর্ষে ওঠার সুযোগ আছে কাতালানদের।

রিয়াল মাদ্রিদ এ ম্যাচে দলের অভিজ্ঞ দুই তারকা এডেন হ্যাজার্ড এবং গ্যারেথ বেলকে পায়নি। চোটের কারণে ছিলেন না মার্সেলোও। ওদিকে মডরিচ ছিলেন বেঞ্চে। রিয়াল তাই তরুণ আক্রমণভাগ নিয়ে নেমেছিল। দুই উইংয়ে জায়গা পেয়েছিলেন ব্রাজিলের দুই তরুণ ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো গোয়েস। তবে গোল করার কাজটা করেছেন দুই ফ্রান্স তারকা রাফায়েল ভারানে এবং করিম বেনজেমা।

ম্যাচের ৩৭ মিনিটে ফ্রান্স ডিফেন্ডার ভারানের গোলে এগিয়ে যায় রিয়াল। ওই গোলের লিড নিয়েই শেষ করে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে এস্পানিওলের ওপর চাপ বাড়িয়ে গেলেও গোল করতে ব্যর্থ হচ্ছিল ব্লাঙ্কোসরা। তবে ম্যাচের ৭৯ মিনিটে রিয়াল মাদ্রিদের ফ্রান্স স্ট্রাইকার করিম বেনজেমা গোল করে দলকে ২-০ গোলের জয় এনে দেন।

ম্যাচে ঘটেছে আরও ফ্রান্সময় এক ঘটনা। ফ্রান্সের লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডি দুই হলুদ কার্ড দেখে লাল কার্ডের খগড়ে পড়ে মাঠ ছাড়েন ম্যাচের ৮৩ মিনিটে। রিয়ালের হয়ে এ ম্যাচে দুর্দান্ত খেলেন উরুগুয়ের তরুণ মিডফিল্ডার ফেদে ভালভার্দে। এছাড়া তরুণ ভিনিসিয়াস ভালো খেললেও গোলের মুখে তার শট এবং পাস নিয়ে থেকে গেছে প্রশ্ন।

আরও পড়ুন

×