বড় জয়ে কোচদের চাকরি খাচ্ছেন ক্লপ!
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ১১:৫৬
ইংলিশ প্রিমিয়ার লিগে জার্গেন ক্লপের লিভারপুলকে হারানোর যেন কেউ নেই। মাঠে নামছেন, তুলে নিচ্ছেন বড় বড় জয়। প্রতিপক্ষের কোচদের চাকরি ফেলে দিচ্ছেন হুমকির মুখে। কারো কারো চাকরিও খেয়ে নিচ্ছেন তিনি।
প্রিমিয়ার লিগে গত বুধবার রাতের ম্যাচে এভারটনকে ৫-২ গোলে হারিয়েছে লিভারপুল। এভারটন কোচ চাকরি বাঁচাতে পারেননি ওই হারের পর। টটেনহ্যাম লিগে অল রেডসদের বিপক্ষে ২-১ গোলে হারে। তার আগে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে বিধ্বস্ত হায়। লিগে এভারটন ও শেফিল্ডের বিপক্ষে সমতা করায় চাকরি হারিয়েছেন মাউরিসিও পচেত্তিনো।
আর্সেনাল কোচ উনাই এমেরির চাকরি খাওয়ার পেছনেও ভূমিকা আছে লিভারপুল বসের। ওদিকে ক্লপের দলের দুর্দান্ত পারফরম্যান্সের বিপরীতে ভালো করতে না পারায় চাকরি হুমকির মুখে পড়ে গেছে ম্যানইউ কোচ সোলসকায়েরের। শনিবারের ম্যাচে আবার বোর্নামাউথকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। ক্লপের দলের বড় জয় আরও এক কোচকে ফেলে দিয়েছেন বিপদের মুখে!
বোর্নামাউথের মাঠে ম্যাচের ৩৫ মিনিটে অ্যালেক্সজান্ডার চেম্বারলিন গোল করে দলকে লিড এনে দেন। প্রথমার্ধের ৪৪ মিনিটে মৌসুমে প্রথমবার শুরুর একাদশে জায়গা পেয়ে গোল করেন নেভি কেইটা। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে অল রেডসদের জয়ের ব্যবধান ৩-০ করেন মোহামেদ সালাহ।
এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে থাকা লেস্টার সিটির চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেছে লিভারপুল। তৃতীয় অবস্থানে থাকা ম্যানসিটির চেয়ে এগিয়ে ১৪ পয়েন্ট। রাতেই ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হচ্ছে ম্যানসিটি ও ম্যানইউ। সুযোগ হারালে আরও পিছিয়ে পড়বে পেপ গার্দিওয়ালার সিটি।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- লিভারপুল-বোর্নামাউথ
- ইংলিশ লিগ-২০২০
