ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ডেড বল এবং আম্পায়ার-স্মিথ বিতর্ক

ডেড বল এবং আম্পায়ার-স্মিথ বিতর্ক
×

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫০

মাঠে একটুও ছাড় দিতে প্রস্তুত নন সাবেক অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রতিপক্ষের ক্ষেত্রে তো ননই। আম্পায়ারকেও নন। তাই তো বক্সিং ডে টেস্টে ডেড বলার দেওয়ায় আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দিলেন স্মিথ।

এমসিজিতে তখন লাঞ্চের আগের ওভার চলছে। নেইল ওয়াগনারের ওই ওভারে দু'বার ডেড বল ঘোষণা দিয়ে রান বাতিল করেন আম্পায়ার। ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে দু'বারই ফেরত পাঠান স্ট্রাইকে।

ওভার শেষে বিষয়টি নিয়ে প্রতিবাদমুখর হয়ে উঠেছিলেন স্মিথ। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে দুটি রান যোগ করার দাবি নিয়ে আম্পায়ার নাইজেল লংয়ের সঙ্গে তর্কেও জড়ান তিনি। যদিও এতে কোনো লাভ হয়নি। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।

স্মিথকে পুরোনো কৌশলে আক্রমণ শানেন কিউই পেসার নেইল ওয়াগনার। আগের টেস্টে দুই ইনিংসেই শর্ট বলে স্মিথকে আউট করেছিলেন তিনি। এমসিজি টেস্টেও তার শরীর লক্ষ্য করে শর্ট ডেলিভারি দেওয়া শুরু করেন কিউই পেসার। লাঞ্চের আগের ওভারের প্রথম বলটি শরীর দিয়ে ঠেকিয়ে এক রান নেন স্মিথ। কিন্তু আম্পায়ার নাইজেল লং ঘোষণা দেন, স্মিথ কোনো শট খেলেননি, তাই এটা 'ডেড বল'।

পঞ্চম বলটি আবার বাউন্স মারেন ওয়াগনার। এবার স্মিথের পাঁজরে লাগে বল। এবারও আম্পায়ার ডেড বল ঘোষণা দিয়ে স্মিথের নেওয়া রান বাতিল করেন। ইংলিশ এ আম্পায়ার পঞ্চম বলটি ডেড ডাকায় ভালোই বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ এবার স্মিথ কোনো শট না খেললেও আঘাত এড়ানোর চেষ্টা করেছেন।

এ ক্ষেত্রে তিনি রান নিতেই পারেন। তাই ওভার শেষে আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় স্মিথের। তখন ধারাভাষ্যকাররাও বলেন যে, আম্পায়ার ভুল করেছেন।

আরও পড়ুন

×