ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রত্যাহার
×

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

খুলনা ব্যুরো

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১১:০৩ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১১:২৩

তথ্য ফাঁস করলে ইন্সপেক্টরদের ‘ঝুলিয়ে পেটাতে চাওয়া’ খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রাশিদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে। গত ২০ জুন রাতে পুলিশ প্রধান আলী হোসেন ফকির এক দাপ্তরিকপত্রে ২১ জুনের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করার নির্দেশ দেন। 

এর আগে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের সময় অতিরিক্ত কমিশনার রাশিদুল হাসান খানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘দারোগা বা ইন্সপেক্টরকে বলার পর কোনো ইনফরমেশন যদি পাস হয়, আমি মুসলমান হিসেবে কথা দিচ্ছি আমি ইন্সপেক্টরকে ঝুলায় দেব, আপনারা পিটায় মারবেন। আপনারা গোপন তথ্য দিবেন, আল্লাহ ছাড়া কেউ জানলে আমি কথা দিচ্ছি গাছের সঙ্গে ঝুলাইয়া পিটাবো।’

এ নিয়ে ২০ জুন দৈনিক সমকালের ‘তথ্য ফাঁস করলে ইনস্পেক্টরকে আমি ঝুলিয়ে দেব: মতবিনিময় সভায় পুলিশ কর্মকর্তা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। 
 

আরও পড়ুন

×