ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

খাটে পড়ে ছিল বৃদ্ধার গলাকাটা লাশ, জমির দলিল-স্বর্ণালংকার ‘লুট’

খাটে পড়ে ছিল বৃদ্ধার গলাকাটা লাশ, জমির দলিল-স্বর্ণালংকার ‘লুট’
×
×

স্বজন ও প্রতিবেশীদের ভিড়

যশোর অফিস

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৭:০৪

যশোরের অভয়নগরে নিজ ঘরে খাটের ওপর থেকে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, বৃদ্ধাকে হত্যার পর ঘর থেকে জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। তিনি তাঁর এক বোনের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন।

নিহতের মেয়ে পান্না বেগম জানান, সোমবার তার খালা মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও তার সাড়া পাননি। পরে ঘরের ভেতরে খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো অবস্থায় ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার অভিযোগ, মাকে হত্যার পর এসব নিয়ে গেছে দুর্বৃত্তরা।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘরের খাট থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধের আলামত সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×