ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শাহজালালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টোর ভবনে আগুন

শাহজালালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টোর ভবনে আগুন
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১৭:৫৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টোর ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

তবে বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, সেখানে আগুন লাগেনি, ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে সেই ধোঁয়া নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

×