ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সুপার কোপায় রদ্রিগো-ভিনিই ভরসা রিয়ালের

সুপার কোপায় রদ্রিগো-ভিনিই ভরসা রিয়ালের
×

ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০ | ০৪:১৮

রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের শুরুর ম্যাচই ইনজুরির কারণে খেলতে পারেননি এডেন হ্যাজার্ড। ইনজুরির কারণে লস ব্লাঙ্কোসদের হয়ে তার প্রথম মৌসুমটাই বাজে যাচ্ছে। শীতকালীন অবকাশ কাটিয়েও ফেরা হয়নি রিয়াল স্কোয়াডে। সৌদি আরবে স্প্যানিশ সুপার কোপার ম্যাচেও তাকে পাচ্ছে না রিয়াল।

এর সঙ্গে দলের বাইরে চলে গেছেন করিন বেনজেমা এবং গ্যারেথ বেল। চলতি মৌসুমে রিয়ালকে টানার ভার নিয়েছেন করিন বেনজেমা। তিনি মৌসুমে মাত্র একটি ম্যাচ মিস করেছেন। কিন্তু সুপার কোপায় গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না তিনি। রিয়ালের হয়ে শ্বাসযন্ত্রের ইনফেকশনে ভুগায় সৌদি সফরে নেই গ্যারেথ বেলও।

প্রথমবার সৌদি আরবে বসতে যাওয়া ভ্যালেন্সিয়ার বিপক্ষে সুপার কোপার সেমিফাইনালে তাই রিয়ালের আক্রমণভাগের দায়িত্ব থাকবে  দুই তরুণ ব্রাজিল ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস এবং ভিনিসিয়াস জুনিয়রের ওপর। এছাড়া মার্কো অ্যাসেনসিও আছেন ইনজুরিতে। জিদানকে তাই তরুণ এক আক্রমণ নিয়ে নামতে হবে সুপার কোপার সেমিফাইনালে।

করিন বেনজেমার জায়গা পূরণ করার দায়িত্ব পালন করতে হবে লুকা জোভিকের। ভিনিসিয়াস জুনিয়র কিংবা রদ্রিগো শুরুর একাদশে কিছু ম্যাচে জায়গা পেলেও তিনি শুরুর একাদশে খেলতে পারছেন না। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাই গোলের সামনের দায়িত্ব পালন করতে হবে তাকে।

এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে বেঞ্চ গরম করা ব্রাহিম দিয়াজ রিয়ালের আক্রমণভাগ জোরদার করবেন। মারিয়ানো দিয়াজ এখনও রিয়ালের হয়ে খেলতেই পারেননি। জিদান তাকে সৌদিতে ম্যাচ খেলার সুযোগ দিতে পারেন। অন্যদিকে বেল-বেনজেমার ইনজুরির মধ্যে রিয়ালের জন্য ভালো খবর, ফিরছেন জেমস রদ্রিগেজ। তবে লস ব্লাঙ্গোসদের মূল আক্রমণটা তরুণদেরই সামলাতে হবে।

আরও পড়ুন

×