আলফাবেট
সাইবার হামলা সুরক্ষায় ৪ কৌশল
সাদি সাবেরিন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ১০:১০
বিশ্বজুড়ে শিক্ষা খাতের জন্য গত পাঁচ বছরে র্যানসামওয়্যার বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। বর্তমানে এসব হামলা হচ্ছে প্রতিনিয়ত। মাঝারি বা ছোট আকারের সব প্রতিষ্ঠান এখন সাইবার হামলার সহজ লক্ষ্য হয়ে উঠছে। এসব প্রতিষ্ঠান প্রায়ই অর্থায়ন ও কর্মী সংকটে থাকে; কিন্তু অনেক সংবেদনশীল ডেটা নিয়ে তারা কাজ করে। ফলে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, বাজেটের ওপর চাপ পড়ছে এবং শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি করছে।
উন্নত সুরক্ষা ব্যবস্থা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সম্পদ হারানোর সঙ্গে নির্ভরশীলতার জায়গা কমে যাচ্ছে। সুরক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া ডেটা এনক্রিপশনের আগেই র্যানসামওয়্যার হামলা বন্ধ করা জরুরি। তাই সব ধরনের প্রতিষ্ঠানে সাইবার হামলা শনাক্ত ও তা মোকাবিলার প্রক্রিয়া এমন হতে হবে যেন হামলা হওয়ার আগেই ডেটা সুরক্ষা নিশ্চিত হয়।
একাধিক কৌশল প্রয়োগ
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের আইটি খাতে একাধিক কৌশল নিয়ে সমন্বিতভাবে স্ট্র্যাটেজি গ্রহণ করা জরুরি। এতে কোনো হামলা হওয়ার আগেই সিস্টেমের সব ধরনের ঝুঁকি ভালোভাবে শনাক্ত করা সম্ভব হবে।
আইটি বিশেষজ্ঞদের কাজ সহজ ও র্যানসামওয়্যার হামলা মোকাবিলা করা আইটি পেশাজীবীর জন্য বড় চ্যালেঞ্জ। তাই ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর) এবং অন্যসব পরিষেবা ব্যবহার করলে আইটি বিশেষজ্ঞদের সক্ষমতা বাড়বে।
শক্তিশালী প্রতিরোধ
সুরক্ষা ব্যবস্থা থাকলেও সব সময় সাইবার হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। ইনসিডেন্ট রেসপন্স আর এমডিআর পরিষেবা ব্যবহার করলে তাৎক্ষণিক হামলা প্রতিহত করা সম্ভব।
- বিষয় :
- সাইবার হামলা
