ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেটা গাইডলাইন

সমস্যায় পড়ছেন মেটাভুক্ত অনেকে, হতাশা প্রকাশ

সমস্যায় পড়ছেন মেটাভুক্ত অনেকে, হতাশা প্রকাশ
×

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১২:০৯

চলতি বছরের শুরু থেকেই সারাবিশ্বে কয়েকটি সোশ্যাল মিডিয়া ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। সবশেষ ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়েছেন অনেকে। বিশ্বের কয়েকটি দেশ থেকে এ বিষয়ে অভিযোগ জমা পড়েছে।

প্রথম ধাপে এই প্ল্যাটফর্মে প্রবেশাধিকার সমস্যা তৈরি হয়। পরে ফিড রিফ্রেশ করা বা অ্যাকাউন্ট ব্যবহার করতে সমস্যায় ভুগেছেন কেউ কেউ।

নির্ভরযোগ্য ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে উল্লিখিত সমস্যা নিয়ে ১০ হাজারের বেশি রিপোর্ট দাখিল হয়েছে।

ডাউন ডিটেক্টর জানিয়েছে, কয়েকটি উৎস থেকে পাওয়া স্ট্যাটাস রিপোর্ট ও গ্রাহক অভিযোগের ভিত্তিতে সমস্যা শনাক্ত করা হয়েছে। এতে প্রকৃতপক্ষে সমস্যায়  পড়া গ্রাহক সংখ্যা এর থেকেও বেশি 
হতে পারে। 

ইনস্টাগ্রাম ব্যবহারে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন যুক্তরাষ্ট্রের গ্রাহক। ডাউন ডিটেক্টরের হিসাব বলছে, দেশটিতে সবচেয়ে বেশি রিপোর্ট নথিভুক্ত করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় সাময়িক সমস্যা হলেও অভিযোগের অনুপাত তেমন বেশি নয়। ইনস্টাগ্রাম নির্মাতা যুক্তরাষ্ট্রের মেটা এমন কারিগরি সমস্যার বিষয়ে উল্লেখযোগ্য কোনো দাপ্তরিক বিবৃতি প্রকাশ করেনি। সমস্যা শনাক্তের পর কখন এই সমস্যা ঠিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানায়নি।

বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের শুরু থেকেই মেটাভুক্ত কয়েকটি প্রযুক্তি পরিষেবায় বিঘ্ন ঘটে। অনেক ক্ষেত্রে গ্রাহক হতাশার কথাও ব্যক্ত করেন। এ ছাড়া মেটার অন্য প্ল্যাটফর্ম, যেমন– ফেসবুক, 
থ্রেডস ও হোয়াটসঅ্যাপেও সমস্যা তৈরি হয়েছিল। কিছুদিন আগেও ফেসবুকে বড় ধরনের সমস্যা শনাক্ত হয়েছে। ওই সময়ও ১০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে গবেষণা সংস্থায়।
 

আরও পড়ুন

×