ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

চিপ সংকটে ছুটিতে মার্সিডিজ বেঞ্জের ৫ হাজার কর্মী

চিপ সংকটে ছুটিতে মার্সিডিজ বেঞ্জের ৫ হাজার কর্মী
×

--

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২ | ১২:০০ | আপডেট: ১১ এপ্রিল ২০২২ | ০০:২৩

চিপ সরবরাহ সংকটে ভুগছে পুরো ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি। চিপ উৎপাদনে ঘাটতির প্রভাব পড়েছে গাড়ি নির্মাণে। চিপ সংকটে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা মার্সিডিজ বেঞ্জের পাঁচ সহস্রাধিক কর্মীকে ছুটিতে পাঠিয়েছে কোম্পানিটি। ছুটিতে যাওয়া কর্মীরা মার্সিডিজ বেঞ্জের ব্রাজিলের দুটি কারখানায় কর্মরত। আগামী ১৮ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সংশ্নিষ্ট কর্মীরা ছুটিতে থাকবেন।

ব্রাজিলের সাও পাওলো এবং মিনাস গ্রেইসে কারখানা দুটি অবস্থিত। চলতি মার্চ মাসেও চিপ সরবরাহে ঘাটতির কারণে এক হাজার ২০০ কর্মীকে ছুটিতে পাঠায় কোম্পানিটি। গত সোমবার মার্সিডিজ এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরবরাহ সংকটে ট্রাক, ট্রাক কেবিন, চেসিসসহ অন্যান্য স্বয়ংক্রিয় যন্ত্র উৎপাদনে ব্যাঘাত ঘটছে। আর এ কারণেই কর্মীদের আমরা ছুটিতে পাঠাতে বাধ্য হচ্ছি।

আরও পড়ুন

×