ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওয়ালটন প্ল্যান্ট পরিদর্শনে অক্সফোর্ড অধ্যাপক, সিপিডি ফেলো

ওয়ালটন প্ল্যান্ট পরিদর্শনে অক্সফোর্ড অধ্যাপক, সিপিডি ফেলো
×

ওয়ালটন হেডকোয়ার্টারে বিভিন্ন পণ্যের উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্টিফেন ডারকন, সিপিডির ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান এবং ইয়ুথ পলিসি ফোরামের প্রতিনিধি দল।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২২ | ০৮:২৪ | আপডেট: ২৫ জুন ২০২২ | ০৮:২৬

ওয়ালটন কম্পিউটার ও পিসিবি উৎপাদন প্ল্যান্ট পরিদর্শন করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্টিফেন ডারকন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান। সঙ্গে ছিলেন ইয়ুথ পলিসি ফোরামের প্রতিনিধি দল।

গাজীপুরে চন্দ্রায় ওয়ালটন প্রধান অফিস পরিদর্শন করেন তারা। সে সময় প্রতিনিধিদল ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে অবহিত হন। তাদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়ালটনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানানো হয়।

কম্পিউটার ও পিসিবি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ঘুরে দেখার পাশাপাশি অতিথিরা বিশ্বমানের ওয়ালটন ফ্রিজ, এসির উৎপাদন প্রক্রিয়াও প্রত্যক্ষ করেন। পরে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। প্রফেসর ড. স্টিফেন ডারকন ওয়ালটনের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ওয়ালটন ভবিষ্যতে বিশ্বব্যাপী আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর জিনাত আরা রহমান এবং ইয়ুথ পলিসি ফোরামের কো-ফাউন্ডার আবির হাসান নিলয়।

আরও পড়ুন

×