ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্যাটারির সক্ষমতা বাড়াতে যা করবেন

ব্যাটারির সক্ষমতা বাড়াতে যা করবেন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩ | ১৮:০০

তীব্র তাপের প্রভাব শুধু মানুষের ওপর নয়, স্মার্টফোনের ওপরেও পড়ে। স্মার্টফোন প্রায় সবসময় সচল থাকে। ফলে ফোনের গতি কমে যেতে পারে। আবহমান পরিস্থিতিতে নিজের ফোনকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।

দিনে সম্ভব না হলেও রাতে কিছুটা সময় ফোন বন্ধ রাখলে তা গতি বাড়াতে ভালো কাজ করে। দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়েন অনেকে। সচল থাকে ফোনের সব ফাংশন। ফলে ফোন চালু থাকায় দ্রুত ব্যাটারি শেষ হয়ে যায়।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার অ্যাপ চালু থাকলে অজান্তেই মন্তব্য পড়ে যেতে পারে। নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে বন্ধের জন্য প্রথমে ফোনের সেটিংস অপশনে যেতে হবে। এবার সিস্টেমস সেটিংস ট্যাবে ক্লিক করে শিডিউল পাওয়ার অন/অফ অপশন বেছে নিতে হবে। তারপর (অটো পাওয়ার অফ) অপশন চালু করে সময় নির্বাচন করলেই নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে ফোন বন্ধ হয়ে যাবে। আবার বেঁধে দেওয়া সময়ে ফোন সচল হবে।

আরও পড়ুন

×