আপডেট
সিক্সজি নেটওয়ার্ক সেবা দেবে জিও
ফাইল ছবি
কবির হাসান
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
ভারতের বিখ্যাত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি মোবাইলে সিক্সজি নেটওয়ার্কে তৈরির ঘোষণা দিয়েছেন। সংস্থাটির কর্ণধার জানিয়েছেন, রিলায়েন্স জিও সিক্সজি নেটওয়ার্ক বিকাশের ক্ষেত্রে অন্যান্য ভারতীয় এবং বিদেশি প্রযুক্তি সংস্থাগুলোকে পেছনে ফেলে ‘গ্লোবাল লিডার’ হয়ে ওঠার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভবিষ্যতে জিও হবে বিশ্বের প্রথম সংস্থা, যারা পরবর্তী প্রজন্মের মোবাইল সেলুলার নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করবে।
- বিষয় :
- আপডেট
- সিক্সজি নেটওয়ার্ক
- জিও
