ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেওয়া হচ্ছে ওয়ালটনের ভেন্টিলেটর

স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেওয়া হচ্ছে ওয়ালটনের ভেন্টিলেটর
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ০৯:৩৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ | ০৯:৪৩

দেশীয় কোম্পানি ওয়ালটন নিজেদের তৈরি করা পৃথক মডেলের তিনটি ভেন্টিলেটরের প্রোটোটাইপ আনুষ্ঠানিকভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কাছে হস্তান্তর করেছে। এগুলো বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেওয়া হবে।

মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী পলক জানান, তিনটি ভেন্টিলেটরের মধ্যে দুটি ওয়ালটনের নিজস্ব মডেল আর একটি করা হয়েছে বিশ্বখ্যাত মেডিকেল ডিভাইস কোম্পানি মেডিট্রনিক্স-এর নকশা অনুসারে। ডব্লিউপিবি-৫৬০ মডেলের এই ভেন্টিলেটরটি তৈরি করতে মেডিট্রনিক্স-এর প্রযুক্তিগত সহায়তাও পেয়েছে ওয়ালটন।

তিনি আরও বলেন, ভেন্টিলেটরগুলো কোনো হাসপাতালে ক্লিনিক্যাল টেস্টের জন্যে দেওয়া হবে বা কয়দিন এর ক্লিনিক্যাল টেস্ট চলবে সেটি এখনও নিশ্চিত হয়নি। ক্লিনিক্যাল টেস্টের পরেও আর কোনো পরীক্ষা-নিরীক্ষা বা কোনো সংস্থার অনুমোদন লাগবে কি-না তা স্বাস্থ্য অধিদপ্তর ঠিক করবে।

ওয়ালটনের ভেন্টিলেটর প্রকল্প-প্রধান প্রকৌশলী গোলাম মুর্শেদ সংবাদ সম্মেলনে জানান, এরই মধ্যে ভেন্টিলেটরগুলোর উৎপাদনের জন্যে যন্ত্রাংশ আমদানির প্রক্রিয়া শুরু করেছে ওয়ালটন। তবে সেসব যন্ত্রপাতি দেশে এসে পৌঁছাতে মে মাসের শেষ নাগাদ লেগে যাবে।

আরও পড়ুন

×