ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সচল হয়েছে বিটিসিএলের ডট বিডি ডোমেইন সার্ভার

সচল হয়েছে বিটিসিএলের ডট বিডি ডোমেইন সার্ভার
×

লোগো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪ | ০০:৩৬

সচল হয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) .bd ডোমেইন সার্ভিস। আজ বুধবার সকাল ৮ টা ৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে সার্ভিসটি বন্ধ ছিল। তবে .বাংলা ডোমেইন সার্ভিসে কোনো সমস্য হয়নি।

বুধবার রাত পৌনে ১২টায় বাংলাদেশ টেলিকমিনিউকেশন কোম্পানির (বিটিসিএল) জনসংযোগ ও প্রকাশনা শাখার জেনারেল ম্যানেজার মীর মোহাম্মদ মোরশেদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভার্চুয়াল জাতীয় পরিচয়ের রুট ডোমেইন নেটওয়ার্ক সিস্টেমে (ডিএনএস) ত্রুটির কারণে বুধবার সকাল থেকেই বিভিন্ন ওয়েবসাইট ডাউন দেখা যাচ্ছিল। কারিগরি ত্রুটি সারিয়ে সার্ভিসটি সচল করা হয়েছে। 

এর আগে বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএলের পক্ষ থেকে জানানো হয়, সকাল ৮টা ৪০ মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে ডট বিডি ডোমেইন বন্ধ আছে। তবে ডট বাংলা ডোমেইন সার্ভিসটি চালু আছে। 

ডট বিডি ইন্টারনেট জগতে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী ওয়েব ঠিকানা। এটা বাংলাদেশের টপ লেভেল ডোমেইন (টিএলডি)।

আরও পড়ুন

×