ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রিচার্জে পুরস্কার বাইক

রিচার্জে পুরস্কার বাইক
×

ফাইল ছবি

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪ | ০০:১১

মাইবিএল অ্যাপে ‘রোড টু রয়্যাল রাইড’ প্রচারণা ঘোষণা করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। রিচার্জভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়ে অপারেটরের প্রিপেইড গ্রাহকরা রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ নিতে পারবেন। প্রথম ধাপের প্রচারণা ৩০ নভেম্বর শেষ হবে। দ্বিতীয় ধাপ চলবে ডিসেম্বরে।
মাইবিএল অ্যাপে সর্বোচ্চ রিচার্জ করা অপারেটরের প্রিপেইড গ্রাহকরা এতে অংশ নিতে পারবেন। দুই ধাপে সর্বোচ্চ রিচার্জ করা গ্রাহক থেকে দু’জন বিজয়ী রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ পাবেন। গ্রাহকরা রিচার্জের মাধ্যমে প্যাক কেনা বা সরাসরি ব্যালান্স রিচার্জ করে তাদের রিচার্জের পরিমাণ বাড়াতে পারবেন। চলতি ব্যালান্সে কেনা প্যাক প্রচারণার আওতায় পড়বে না।
বাংলালিংক ব্র্যান্ডের ডিজিটাল বিজনেস কনসালট্যান্ট ও লিড গোলাম কিবরিয়া বলেন, ইতোমধ্যে মাইবিএল অ্যাপ গ্রাহকের কাছে সুপরিচিত, যা সহজ রিচার্জ ও বিশেষ রিওয়ার্ড প্রদান করে। গ্রাহকের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে সব সময় উদ্ভাবনী অভিজ্ঞতা নিশ্চিত করছি। নতুন প্রচারণা শুধু গ্রাহকদের পুরস্কৃত করার ক্ষেত্রেই নয়, বরং ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে সম্ভাবনা উপস্থাপন করছে।
শুধু মাইবিএল অ্যাপ থেকে রিচার্জই প্রচারণার জন্য বিবেচিত হবে। ব্যালান্স ট্রান্সফার প্রচারণার আওতায় পড়বে না।
বিটিআরসির নীতিমালা অনুযায়ী, গ্রাহক মূল ব্যালান্স সর্বোচ্চ পাঁচ হাজার টাকা আর প্রতিবারে সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন।
 

আরও পড়ুন

×