ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডিজিটাল স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন

ডিজিটাল স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন
×

ওপেন-স্ট্যাক সভরেইন ক্লাউডবিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীরা

আইসিটি ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫ | ১৬:৪৪

অ্যামাজন, ফেসবুক আর গুগলের হাতে যদি স্থায়ী তথ্য রয়ে যায়, তাহলে আমরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। নিজস্ব ক্লাউড প্রতিষ্ঠা ছাড়া তথ্যের সার্বভৌমত্ব নিশ্চিত করা প্রায় অসম্ভব। সব প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে পরিষেবা নিতে হবে। এ বিষয়ে মিডিয়ার সক্রিয় ভূমিক রয়েছে। রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত ওপেন-স্ট্যাক সভরেইন ক্লাউডবিষয়ক কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটিডিইউ) পরিচালক বি এম মইনুল হোসেন এসব কথা বলেন।

কর্মশালায় প্লেক্সাস ক্লাউডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন বলেন, গুগল কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠান নয়; বরং এটি বিপণন প্রতিষ্ঠান। প্রযুক্তিবিদরা আমাদের ডেটা ব্যবহার ও বিপণন করে আয় করছে, আমরা নিজেরাই এ সম্পদ তাদের হাতে পৌঁছে দিচ্ছি। জিমেইলে কিছু ঘটলেই আমাদের স্মার্টফোন আর কাজ করে না। একে ডিজিটাল বন্দিদশা বলা যায়। এ কারণে আমাদের নিজস্ব ক্লাউড ও ডেটা সেন্টার গড়ে তুললে ডিজিটাল স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন।

বিআইজেএফ সভাপতি হিটলার এ হালিম বলেন, ক্লাউডবিষয়ক কর্মশালা প্রযুক্তি বোঝার সুযোগ তৈরি করে। গণমাধ্যমে ফিচার, প্রতিবেদন ও বিশ্লেষণ সমৃদ্ধ করতে এ ধরনের জ্ঞান সহায়ক হয়। ভবিষ্যতে সংগঠন থেকে এআই ও সময়োপযোগী প্রযুক্তি নিয়ে কর্মশালা ও নলেজ শেয়ারিং সেশনের উদ্যোগ নেওয়া হবে।

সমাপনী বক্তব্যে বিআইজেএফ সাধারণ সম্পাদক সাব্বিন হাসান বলেন, সবকিছু দ্রুত বদলে যাওয়ার পেছনে প্রযুক্তির অভূতপূর্ব আচরণ কাজ করছে। ক্লাউড ও এআই তার মধ্যে দুটি অন্যতম অনুঘটক। তাই এমন বিষয়ে সম্যক ধারণা থাকা জরুরি।

ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘরে ঘরে পৌঁছে গেছে। চ্যাটজিপিটি, ডিপসিক, ক্লাউড— এসব বিষয়ে জানতে ও শিখতে হবে। তা না হলে সমাজে বিভ্রান্তি তৈরি হবে বলে বক্তারা জানান। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

আরও পড়ুন

×