ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিজের জন্য চ্যাটবট

নিজের জন্য চ্যাটবট
×

নিজের মতো চ্যাটবট তৈরি করা যাবে

­কবির হাসান

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ০৬:১৯ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ | ২১:০০

| প্রিন্ট সংস্করণ

চলতি বছরের পুরোটা সময়ই উন্মাদনা ছড়িয়েছে এআই। কী হচ্ছে, কেমন হবে– হাজারো প্রশ্নে সংশয়-ভাবিয়েছে আগ্রহী সবাইকে। উত্তেজনা-উন্মাদনায় যেন দিশেহারা তাবৎ প্রযুক্তি দুনিয়ার কর্মী, গবেষক ও উদ্ভাবকরা। 

বিশ্বের ঘটে যাওয়া সাম্প্রতিক বেশ কিছু ঘটনা চ্যাটজিপিটি ছাড়াও অন্যসব কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা ত্রুটিকে কয়েক দফায় প্রশ্নবিদ্ধ করেছে। যেমন– অথেন্টিকেশন না থাকা বা সবশেষ লগইন তথ্য দৃশ্যমান না হওয়ার অসুবিধা। ফলে প্রযুক্তিবিদরা এ প্রযুক্তির চূড়ান্ত সুফল আর যথার্থ ব্যবহার নিয়ে টানা দুশ্চিন্তায় ভুগছেন।

প্রতিদিন চ্যাটজিপিটিতে নব্য ঘরানার চমকপ্রদ ফিচার যুক্ত হচ্ছে, যা নিবন্ধিত সবার কাজ সহজ করে দিয়েছে। তেমনই আলোচিত ফিচার হলো জিপিটি মেনশন্স। যার মাধ্যমে নিবন্ধিতরা নিজস্ব কাস্টম জিপিটি তৈরি করার সুবিধা পাবেন।

অর্থাৎ আগ্রহীরা নিজের প্রয়োজন অনুসারে যে কোনো ধরনের বট তৈরি করতে পারবেন প্রম্পট ব্যবহার করে। অবশ্য এ ধরনের  ফিচার সবার জন্য প্রযোজ্য হবে না। মূলত যারা চ্যাটজিপিটি পেইড সাবস্ক্রিপশন নিয়েছেন, শুধু তারা বাড়তি ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন।

ফিচারটি দিয়ে প্রতিদিনের বহুমুখী জটিল কাজ সহজে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সম্পাদনা করতে পারবেন। নতুন পরিষেবা যুক্ত হওয়ায় চ্যাটজিপিটি গ্রাহক সংখ্যাও অপ্রত্যাশিত হারে বেড়েছে। ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঘটনায় চ্যাটজিপিটি উদ্বেগের জন্ম দিয়েছে।

উল্লিখিত বিষয়ে কী ধরনের নির্ভরযোগ্য আর সময়োপযোগী পদক্ষেপ নেবে ওপেনএআই, তার অপেক্ষায় রয়েছেন নিবন্ধিত গ্রাহকরা।
 

আরও পড়ুন

×