ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্লাউড সার্ভারে হঠাৎ কারিগরি বিভ্রাট

ক্লাউড সার্ভারে হঠাৎ কারিগরি বিভ্রাট
×

সারাবিশ্বে অ্যামাজন ক্লাউড পরিষেবা বিঘ্নিত

­আইসিটি ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ০৬:৫১ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ | ১৮:১৬

| প্রিন্ট সংস্করণ

সারাবিশ্বে অ্যামাজন, অ্যালেক্সা, প্রাইম ভিডিওর  মতো অ্যাপসে হঠাৎ করেই পরিষেবা বিঘ্নিত হয় বলে হইচই পড়ে যায়। পরিষেবাভুক্ত গ্রাহক বিচলিত হয়ে অভিযোগ করেন। শপিং বা বিনোদন অ্যাপ নয়, সমস্যায় পড়েন মেসেজিং অ্যাপের লাখো গ্রাহক।

পাঁচ শতাধিক সেবা বিঘ্নিত  

রবিনহুড, স্ন্যাপচ্যাট, ভেনমো ও পারপ্লেক্সিটির পরিষেবা সারাবিশ্বেই দীর্ঘক্ষণ ব্যাহত হয়। ডাউন থাকে অনেক অ্যাপ। অন্যদিকে কাজ করেনি জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ ক্যানভা। কাজ করতে গেলেই দৃশ্যমান হয়েছে এরর মেসেজ।

ডুয়োলিঙ্গো, জুমের মতো অ্যাপস নিয়েও সমস্যায় ভুগেছেন গ্রাহক। জানা গেছে, হঠাৎ তৈরি এ সমস্যার প্রধান কারণ অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। ক্লাউড অবকাঠামোয় সমস্যা হওয়ার কারণেই পরিষেবা এমন বিঘ্নিত হয়েছে।

সারাবিশ্বের গ্রাহক এই সমস্যার মুখোমুখি হয়েছেন। টেকনিক্যাল গ্লিচের সমাধানের জন্য কাজ চলছে। অ্যামাজন স্ট্যাটাস চেকার রিপোর্ট বলছে, অনেক অ্যাপসে একসঙ্গে অপারেশনে সমস্যার কারণে পরিষেবায় কঠিন প্রভাব পড়ে।

ইউএস-ইস্ট-ওয়ান অঞ্চলে কয়েকটি অ্যামাজন পরিষেবার সমস্যার কারণেই মূলত এমন বিপর্যয় হয়েছে। শুধু অ্যামাজনের নিজস্ব অ্যাপ নয়, আরও কয়েকটি অ্যাপ এই পরিষেবার ওপর পুরোপুরি নির্ভরশীল। অনেক অ্যাপ কার্যত এ কারণেই বিকল হয়ে পড়ে। টেকনিক্যাল গ্লিচের সমস্যা কাটাতে অ্যামাজন দ্রুতই উদ্যোগ নেয়।

কী বলছে অ্যামাজন

যুক্তরাষ্ট্রের ইস্ট-ওয়ান অঞ্চলের অনেক পরিষেবায় সর্বাধিক ত্রুটি শনাক্ত হয়। যার কারণে প্রাথমিক সমাধানে বাড়তি সময় লেগেছে। সব মিলিয়ে ৬৬টি সাইট ও পাঁচ শতাধিক প্রতিষ্ঠান এই কারিগরি ত্রুটিতে পড়েছে বলে অ্যামাজন সংস্থা জানিয়েছে।  তবে সার্ভার প্রকৌশলীরা তাৎক্ষণিক সমস্যা শনাক্ত ও সমাধানে নেমে পড়েছেন।

অন্যদিকে সৃষ্ট সমস্যার মূল কারণ শনাক্তে কাজ চলছে। অ্যামাজন ক্লাউড পরিষেবা ডাউন থাকার কারণে অনেক ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং বন্ধ হয়ে পড়ে। ফলে লাখো দর্শক হতাশা প্রকাশ করেন।

সমস্যায় পরামর্শ

বিশেষজ্ঞরা বলছেন, ক্লাউড পরিষেবায় বিকল্প পরিকল্পনা ও নিয়মিত তত্ত্বাবধান কতটা অপরিহার্য, তা সৃষ্ট ঘটনা প্রমাণ দিয়েছে। বিশেষ করে যে প্ল্যাটফর্মের ওপর লাখো গ্রাহক নির্ভরশীল, তার জন্য আগে থেকে আরও সতর্ক থাকা জরুরি ছিল। অনেককে সমস্যার সমাধান না পেলে অ্যাপ আনইনস্টল করে আবার তা ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×