ব্যাটারি সাশ্রয়ে নতুন উদ্ভাবনা
স্মার্ট প্রসেসর
আইসিটি ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ০৭:১৬
| প্রিন্ট সংস্করণ
মিডিয়াটেক নিজেদের নতুন দুটি মোবাইল চিপসেট ডাইমেনসিটি সিরিজের ৯৫০০এস ও ৮৫০০ উন্মোচন করেছে। যারা পারফরম্যান্স ও এআই ফিচারের দিকে আলাদা করে নজর রাখেন, তাদের প্রত্যাশা পূরণ করবে এই দুটি চিপ। কারণ, চিপ দুটি তৈরির সময় জোর দেওয়া হয়েছে শক্তিশালী কোর ডিজাইন ও জেনারেটিভ এআই সমর্থন।
ডাইমেনসিটি সিরিজের ৯৫০০এস প্রসেসরে মূলত ফ্ল্যাগশিপ স্তরের একটি থ্রি এনএম চিপসেট রয়েছে, যেখানে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেকের অল বিগ কোর আর্কিটেকচার। এতে আছে কর্টেক্স এক্স৯২৫ আলট্রা কোর, যার গতি ৩.৭৩ গিগাহার্টজ পর্যন্ত। সঙ্গে দেওয়া হয়েছে তিনটি কর্টেক্স-এক্সফোর কোর এবং চারটি কর্টেক্স-এ৭২০ কোর। দুর্দান্ত গ্রাফিকসের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইমোরটেইলস-জি৯২৫ জিপিইউ।
নতুন এই চিপে থাকা মিডিয়াটেক এনপিইউ আলাদা করে নজর কাড়বে। এখানে জেনারেটিভ এআই ও এজেন্টিক এআই দুটিই সমর্থন করবে। ফলে ফোনেই বড় ল্যাঙ্গুয়েজ মডেল বা ইমেজ জেনারেশন চালানো সম্ভব হবে। ক্যামেরার ক্ষেত্রে ডাইমেনসিটি ৯৫০০এস প্রসেসরে রয়েছে ইমেজিক প্রসেসর, যা এইটকে ফুল-ফোকাস ভিডিও রেকর্ডিং, ডলবি ভিশন এইচডিআর ও রিয়েল টাইম মোশন ট্র্যাকিং সমর্থন করবে। সর্বোচ্চ ৩২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ও ১৮০ হার্টজ রিফ্রেশ রেটের ওয়াইড কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। তারহীন সংযোগে পাওয়া যাবে ওয়াইফাই সেভেন, ব্লুটুথ ৫.৪, ডুয়াল সিম ফাইভজি থেকে শুরু করে নেভিক ছাড়াও কয়েকটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের সমর্থন। আলট্রাসেভ ৪.০ প্রযুক্তি ব্যাটারি সাশ্রয়ে কাজ করবে।
- বিষয় :
- ব্যাটারি
