বিদেশি অ্যাপ থেকে কল করে হয়রানি
বিদেশি অ্যাপ থেকে কল করে হয়রানি
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৩৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৫২
| প্রিন্ট সংস্করণ
সারাদিনে তো আছে, এমনকি রাত-বিরাতেও আসছে অচেনা-অজানা নম্বর থেকে বিরক্তিকরসব কল। হুট করে অনেকে তাড়াহুড়োয় এসব কল রিসিভ করে ফেলেন।
এমন ঘটনা অনেকের জন্যই বিরক্তির কারণ। রাতে এমন কল এলে কীভাবে এড়িয়ে চলবেন, তা জানা থাকা প্রয়োজন। অচেনা নম্বর থেকে বারবার কল এলে কৌশলে তা এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ।
প্রথমে নম্বরটি ব্লক করা যেতে পারে। এ জন্য ডিভাইসের অ্যাপ সেটিংসে গিয়ে ব্লক কলস ফ্রম আনআইডেন্টিফাইড কলারস অপশনটি সক্রিয় করে নিতে হবে। অনেকে অবশ্য স্প্যাম-ব্লকিং অ্যাপ ব্যবহার করেন।
গবেষকরা বলছেন, স্প্যাম-ব্লকিং অ্যাপ্লিকেশন স্ক্যাম কল, রোবোকল ও অবাঞ্ছিত কল আসা বন্ধ করতে সহায়ক হয়। এ ছাড়া স্থানীয় ও ব্যবহৃত টেলিকম সংস্থার সহায়তা নিতে পারেন। যদি কোনো সন্দেহজনক বা বিরক্তিকর কল আসে, তবে টেলিকম সংস্থার সঙ্গে যোগাযোগ করে নম্বরটি ব্লক করার অনুরোধ করতে পারেন। ঝামেলা বেশি জটিল মনে হলে বা চক্র যদি ভয়ভীতি প্রদর্শন করে, তখন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে।
চলমান সময়ে বাড়তি সতর্ক থাকতে হবে। হঠাৎ স্ক্রিনে অচেনা নম্বর দৃশ্যমান হলে, ছবি বা নাম দেখে কথা বলার আগে তার পরিচয় ভালোভাবে জেনে নিতে হবে। অনেক ক্ষেত্রে স্ক্যামাররা তাদের কল বহির্বিশ্বের কোনো দেশ থেকে এসেছে বলে ধারণা দেওয়ার ফাঁদ তৈরি করেন।
সাইবার চক্র নতুন করে টার্গেট করা ব্যক্তিকে বিভ্রান্ত করতেই এমন কৌশলে কল করা হয়।
