ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ডিভাইসে ৩ কারণে সমস্যা

টিপস টুডে

ডিভাইসে ৩ কারণে সমস্যা
×

দিনরাত ইন্টারনেটে যুক্ত থাকা ডিভাইসে ঝুঁকি রয়েছে

­আইসিটি ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ০৭:২৫ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১৯:৩৩

| প্রিন্ট সংস্করণ

ইন্টারনেটে বুঁদ হয়ে থাকার কারণে ২৪ ঘণ্টাই সচল থাকে স্মার্ট ডিভাইস। এতে ইদানীং ঝুঁকি বাড়ছে অনেক ধরনের। ডিভাইস সমস্যায় তিনটি চিহ্নিত কারণ শনাক্ত করেছেন গবেষকরা।  

ব্যাটারির স্থায়িত্ব

যদি হুট করে ভালো ব্যাটারি দ্রুত ফুরিয়ে যেতে থাকে, তাহলে বুঝতে হবে ডিভাইসে কিছু একটা অঘটন ঘটেছে। কারণ, অনেক ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে স্পাই অ্যাপ চলার কারণে ডিভাইসের ব্যাটারি দ্রুত নিঃশেষ হয়ে যায়। পরিস্থিতি এমন হলে ব্যাটারি পরীক্ষা করে নেওয়া জরুরি।

অনুঘটক অ্যাপ

ডিভাইসের ভেতরে কোন কোন অ্যাপ ডাউনলোড হয়ে আছে, তা যাচাই করা প্রয়োজন। কখনও যদি ধরা পড়ে অনুমতি ছাড়া কোনো থার্ড পার্টি অ্যাপ ডিভাইসে অজান্তেই প্রবেশ করেছে, তা অবশ্যই শঙ্কার কারণ। অপচক্র ব্যক্তিগত ডেটা চুরির জন্য কয়েকটি অ্যাপ ইনস্টল করে। স্পাই অ্যাপ সাধারণত প্রতিনিয়ত ডিভাইসের লোকেশন ট্র্যাকিংয়ে ব্যস্ত থাকে। এর জন্য জিপিএস সিস্টেম ব্যবহার করে। এমন পরিস্থিতিতে ডিভাইসের হার্ডওয়্যারের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। এতে ওভারহিটিং সমস্যা অনুভূত হয়। বাড়তি কাজ ছাড়া ডিভাইস গরম হলে সচেতন হতে হবে।

দ্রুত ডেটা নিঃশেষ

অপচক্র যে কারও ডিভাইস ট্র্যাক করার কারণে হঠাৎ করেই ডেটা খরচ বেড়ে যায়। ফলে দ্রুত ডেটা নিঃশেষ হয়ে যায়। তাই গ্রাফিকসের কাজ না করেও যদি ডেটা দ্রুত ফুরিয়ে যায়, তাহলে অবশ্যই ডিভাইস রিস্টার্ট করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় ডিভাইস ঘণ্টাখানেক বন্ধ করে রাখতে পারলে।

আরও পড়ুন

×