ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দেশে হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে এলো শাওমি

দেশে হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে এলো শাওমি
×

নতুন হোম অ্যাপ্লায়েন্স পণ্যগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন শাওমি বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ২১:০৮ | আপডেট: ০৪ মে ২০২৬ | ২১:১০

 

শাওমি প্রথমবারের মতো দেশে নতুন হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে এসেছে। আজ সোমবার রাজধানীর এক হোটেলে ‘স্মার্ট লিভিং ফর এভরিওয়ান’ স্লোগানে এআইওটি (এআই অব থিংস) সমৃদ্ধ স্মার্ট ওয়াশিং মেশিন,  কিউডি-মিনি এলইডি টিভি ছাড়ার ঘোষণা দেয় চীনা এ ব্র্যান্ডটি। এছাড়া এয়ার ফ্রায়ার, এয়ার পিউরিফায়ার,স্মার্ট ক্যামেরা, আউটডোর স্মার্ট ক্যামেরা এবং স্মার্ট ট্যাগ উন্মোচন করা হয়। 
অনুষ্ঠানে পণ্যগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন শাওমি বাংলাদেশের মহাব্যবস্থাপক জিয়াউদ্দিন চৌধুরী, পরিচালক (মার্কেটিং) মো. আসাদুজ্জামান ও ন্যাশনাল ট্রেইনিং ম্যানেজার ফয়সাল আহমেদ। 
অনুষ্ঠানে  মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার (১০.৫ কেজি) উন্মোচন করে প্রতিষ্ঠানটি যার দাম ৭৫ হাজার টাকা। এই অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ৫৯ মিনিটেই কাপড় ধোয়া ও শুকানো যাবে বলে দাবি করেছে শাওমি।  
উদ্বোধনী আয়োজনে জানানো হয়, শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ছয়টি ভ্যারিয়েন্টে মিলবে নতুন প্রযুক্তির এ টিভি। ৯৮ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম পাঁচ লাখ টাকা, ৮৫ ইঞ্চির দাম ২ লাখ ৪৬ হাজার টাকা, ৭৫ ইঞ্চির দাম এক লাখ ৮০ হাজার টাকা, ৬৫ ইঞ্চির দাম ১ লাখ ৪০ হাজার টাকা এবং ৫৫  ইঞ্চি পাওয়া যাবে এক লাখ ৪ হাজার টাকায়।  
শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬-এ ৪কে ইউএইচডি ডিসপ্লের মডেলে গুগল টিভি ব্যবহার করা হয়েছে। এর ৭৫ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম এক লাখ ৫৪ হাজার টাকা, ৬৫ ইঞ্চির দাম  ১ লাখ ১৫ হাজার টাকা, ৫৫ ইঞ্চির দাম ৮৫ হাজার টাকা এবং ৪৩ ইঞ্চি পাওয়া যাবে ৫৩ হাজার টাকায়।
এছাড়াও, ব্র্যান্ডটি বেশকিছু লাইফস্টাইল-ভিত্তিক পণ্য নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে এয়ার ফ্রায়ার ৬.৫ ও ৬ লিটার, স্মার্ট এয়ার পিউরিফায়ার ৪ কম্প্যাক্ট ও লাইট, শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর স্মার্ট ক্যামেরা এবং শাওমি স্মার্ট ট্যাগ। 
অনুষ্ঠানে জিয়াউদ্দিন চৌধুরী বলেন, বিশ্বজুড়ে শাওমির ১০০ কোটিরও বেশি ডিভাইসে ব্যবহারকারীরা সংযুক্ত রয়েছেন। স্মার্টফোন খাতে শাওমি বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্র্যান্ড এবং ২০২৫ সালে শাওমি টিভি বৈশ্বিক শিপমেন্টে শীর্ষ ৫-এ অবস্থান করেছে। বৈশ্বিক এ অভিজ্ঞতা বাংলাদেশি গ্রাহকদের দিতে স্মার্ট হোম কেয়ার ডিভাইস বাজারে ছাড়তে যাচ্ছি। 

আরও পড়ুন

×