ইলন-স্যাম দ্বন্দ্ব
সমঝোতায় না পৌঁছালে তৈরি হবে অনিশ্চয়তা
বিভেদ ছড়িয়েছে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিভেদ ছড়িয়েছে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬ | ২১:৩৬ | আপডেট: ১২ মে ২০২৬ | ২১:৪২
সারাবিশ্বে টেক সংস্থার মধ্যে ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে চলা সাড়া জাগানো মামলা নিয়ে চলছে বৈরী গুঞ্জন। যার কেন্দ্রে রয়েছেন ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান। কীভাবে এআই প্রযুক্তিকে মানবজাতির উন্নয়নে কাজে লাগানো যায়, তা নিয়ে কিছুদিন আগেও আলোচনার কেন্দ্রে থাকা এই দুই উদ্যোক্তার মধ্যে ভিন্নমত ছিল না। কিন্তু মামলার ঘটনায় তা এখন টানাপোড়েনের কথা বলছে।
অকল্যান্ডের ফেডারেল আদালতে এআই থেকে ভবিষ্যতে কেমন বিপদ হতে পারে সেসব ঝুঁকি নিয়ে চলছে তুমুল বিতর্ক। এর কারণ ভবিষ্যতে এই প্রযুক্তি নিজের রাজত্বে কতটুকু প্রভাব বিস্তার করবে, মূলত তা নিয়েই এই লড়াই। আর এই নিয়েই দুই টেক জায়ান্টের মধ্যে চলছে তর্ক-বিতর্ক।
অভিযোগ রয়েছে, ওপেনএআইর সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান কোম্পানি থেকে অনৈতিক মুনাফা নিয়েছেন। এ ছাড়া মাস্কের এআই সংস্থা এক্সএআইর কাজে কৌশলগত বাধা তৈরি করছেন। এমন অভিযোগ তুলেছেন ইলন মাস্ক।
গবেষকরা বলছেন, এআই প্রযুক্তির দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছতে চলেছে, যেখানে এটি মানুষের মতো বা তার চেয়েও বেশি বুদ্ধিমান হবে। মাস্ক দীর্ঘদিন ধরেই এআই নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে আসছেন। ওপেনএআইকে জনস্বার্থে ব্যবহার না করে মুনাফার উদ্দেশ্য ব্যবহার করছে।
অন্যদিকে, ওপেনএআইর সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রোকম্যান আদালতে বলেন, ওপেনএআই প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল মানব-কল্যাণ। গ্রেগ দাবি করেন, সংস্থার ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ইলন। ঠিকঠাক তা করতে না পারার কারণেই নতুন করে এমন অভিযোগের সূত্রপাত হয়েছে।
