তিনটি অ্যাপে নিয়ন্ত্রণ আনল মেটা
আইসিটি ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ০৭:৪৯
| প্রিন্ট সংস্করণ
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক কিছুই আর বিনামূল্যে গ্রাহকবান্ধব থাকছে না। সব ধরনের সুবিধা পেতে প্রিমিয়াম ফিচার ব্যবহার করতেই হবে।
গুনতে হবে মাসিক ফি।
সমস্যায় পড়ল কনটেন্ট ক্রিয়েটররা
বিনামূল্যে পাওয়া যাবে না ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামের সব পরিষেবা। উল্লিখিত তিন সামাজিক মাধ্যমেই এখন থেকে প্রিমিয়াম ফিচারের পরিষেবা পেতে সুবিধা বুঝে খরচ করতে হবে। মার্কিন টেক সংস্থা মেটার এমন ঘোষণায় হইচই পড়ে গেছে। মার্ক জাকারবার্গের সংস্থার সিদ্ধান্তে আদতে সমস্যায় পড়ল কনটেন্ট ক্রিয়েটররা।
কেমন হবে খরচ
ইনস্টাগ্রামে ভিডিও পোস্টে মেটার পণ্যপ্রধান নাওমি গ্লাইট তিনটি মাধ্যমে প্রিমিয়াম ফিচার ব্যবহারে পেইড সাবস্ক্রিপশন চালুর ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, তিনটি প্ল্যাটফর্মের
প্লাস সংস্করণের সুবিধা পেতেই ব্যয় করতে হবে অর্থ। কর্তৃপক্ষ বলছে, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাসের জন্য প্রতি মাসে দিতে হবে ৩.৯৯ ডলার। অন্যদিকে হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য মাসে
গুনতে হবে ২.৯৯ ডলার।
বর্তমানে ব্যবহার হওয়া বিনামূল্যের অ্যাপ
সুবিধাকে আপাতত বন্ধ করছে না মেটা।
নাওমি গ্লাইট বলছেন, অনেকে বাড়তি ফিচার ও প্রিমিয়াম টুলের পরিষেবা নিতে আগ্রহী। ঠিক তাদের কথা বিবেচনা করেই পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালুর পরিকল্পনা করা হয়েছে। অবশ্য
এতে শঙ্কার তেমন কারণ নেই।
মেটা বলছে, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাসের অত্যাধুনিক অ্যানালিটিকস, রিল বা স্টোরি ইচ্ছামতো কয়েকবার দেখার সুবিধা, প্রোফাইল কাস্টমাইজড ও বিপুল সংখ্যক দর্শকের কাছে পৌঁছে দিতে থাকবে আলাদা টুল। এমন উদ্যোগ কনটেন্ট ক্রিয়েটর ও নেটে ভক্তদের চাহিদা বাড়িয়ে দেবে।
অন্যদিকে, হোয়াটসঅ্যাপ প্লাস সংস্করণে ব্যক্তিকেন্দ্রিক পরিষেবার কথা বিবেচনা করেছে মেটা। সেখানে প্রিমিয়াম স্টিকার, কাস্টম অ্যাপ থিম ছাড়াও মোহনীয় কিছু রিংটোন ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহক। আগামী দিনে সাবস্ক্রিপশনকেন্দ্রিক বেশ কিছু প্ল্যান চালুর আভাস দেওয়া হয়েছে। এতে বিষয়ভিত্তিক ভিডিও বা ছবি, ব্যবসা
ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পাওয়া যাবে।
সময়ের স্রোতে চলতে কৃত্রিম মেধা প্রযুক্তির পরিকাঠামো তৈরিতে এরই মধ্যে বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনা করেছে সংস্থাটি।
এমন লক্ষ্য পূরণে চলতি বছরে ১৮ থেকে২০ হাজার কোটি ডলার বাজেট বরাদ্দ করেছে মেটা। বিপুল অর্থ ব্যয়ে বিশাল ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনা থেকে বোঝা যায়, বিজ্ঞাপন ব্যবসার মডেল থেকে সরে এসে ভিন্ন কিছু করতে চাইছে মেটা।
- বিষয় :
- প্রযুক্তি
