ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

ফেসবুক স্বাভাবিক হওয়ার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা

ফেসবুক স্বাভাবিক হওয়ার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা
×

এক ব্যবহারকারীর মোবাইল ফোনে ফেসবুকের লোগো। ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৬:৪৩

প্রায় আড়াই ঘণ্টা পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণের পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা জানাচ্ছেন ব্যবহারকারীরা। তবে কী কারণে প্ল্যাটফর্ম দুটিতে বিভ্রাট ঘটেছিল সেটির আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি মূল প্রতিষ্ঠান মেটা।

বিকেল পৌনে চারটার দিকে ইন্টারনেট পরিষেবার রিয়েল-টাইম অবস্থা ট্র্যাক করার প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে ব্যবহারকারীদের রিপোর্ট জানানোর মাত্রা কমে গেছে। ঢাকা থেকে ফেসবুকের ওয়েব ও অ্যাপ সংস্করণে গিয়ে ব্যবহারের ক্ষেত্রেও তেমন জটিলতা দেখা যায়নি।

এর আগে বেলা সোয়া ১টা থেকে ডাউন ডিটেক্টরে ব্যবহারকারীরা ফেসবুক নিয়ে সমস্যার কথা জানাতে শুরু করেন। মার্কিন গণমাধ্যম নিউজউইক জানিয়েছে, ফেসবুকের পাশাপাশি মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামেও বিভ্রাট দেখা দিয়েছিল। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন অঞ্চল ও ভারতেও সমস্যা দেখা দেয়।

ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটেও অনেক ব্যবহারকারী ফেসবুকের কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা লিখেছেন। জেনেভি কর্ডোভা নামের একজন লিখেছেন, ‘ইটস ব্যাক! ফিলিপাইনে... থ্যাংকস গড!’ এছাড়া, গ্রিস ও সাইপ্রাসের ব্যবহারকারীরাও কার্যক্রম স্বাভাবিক হওয়ার কথা লিখেছেন।

আরও পড়ুন

×