ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মানুষের মতো কথা বলবে চ্যাটজিপিটি

মানুষের মতো কথা বলবে চ্যাটজিপিটি
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৭:২৬

| প্রিন্ট সংস্করণ

ওপেনএআই তাদের চ্যাটজিপিটির অ্যাডভান্সড ভয়েস মোডে বড় ধরনের আপডেট আনতে চলেছে। চ্যাটজিপিটিতে নতুন চমক স্মার্ট ভয়েস মোড রয়েছে উন্মোচনের অপেক্ষায়।
সংস্থাটি বলছে, নতুন দুটি ভয়েস মডেল 
জিপিটি-লাইভ-ওয়ান এবং জিপিটি-লাইভ-ওয়ান মিনি সক্রিয় করা হচ্ছে। এর ফলে এআইর মানুষের মতো কথা বলা আগের তুলনায় সহজ, স্বাভাবিক ও দ্রুত হবে।

নতুন বৈশিষ্ট্য 
নতুন আপডেটের অন্যতম বৈশিষ্ট্য হলো চ্যাটজিপিটি এখন শুধু কথা শেষ হওয়ার অপেক্ষা করবে না; কথা বলার মধ্যভাগে প্রশ্ন করতে বা বাধা দিতে পারবে। আর এআই তা বুঝে ওঠা মাত্রই সদুত্তর দিতে পারবে। ঠিক যেমন মানুষের সঙ্গে স্বাভাবিক কথোপকথনে হয়, তেমন অভিজ্ঞতা পাওয়া যাবে এবারে।

কারা পাবেন সুবিধা
চ্যাটজিপিটি প্লাস, প্রো এবং অন্য পেইড গ্রাহকরা এই জিপিটি-লাইভ-ওয়ান মডেল ব্যবহার করতে পারবেন। অন্যদিকে ফ্রি সংস্করণে পাওয়া যাবে জিপিটি-লাইভ-ওয়ান মিনি নতুন ডিফল্ট ভয়েস মডেল। আগে ভয়েস চ্যাট করতে 
আলাদা প্রযুক্তি ব্যবহার করা হতো। প্রথমে কথাকে টেক্সটে রূপান্তর, তারপর এআই উত্তর তৈরি করত এবং শেষে সেই উত্তরকে আবার কণ্ঠে শোনাত। কিন্তু নতুন জিপিটি-লাইভ মডেলে এই পুরো প্রক্রিয়াটি কাজ করবে একযোগে। এর ফলে 
উত্তর মিলবে দ্রুত। আবার আলাপচারিতা হবে অনেক বেশি সাবলীল।
ভয়েস মডেলে বিশ্লেষণ 
ওপেনএআই সংস্থা বলছে, নতুন ভয়েস মডেল জটিল প্রশ্ন ভালোভাবে বুঝতে পারবে। প্রয়োজনে এটি জিপিটি-৫.৫ সংস্করণের মতো আপগ্রেড এআই মডেলের সহায়তা নিয়ে গভীর বিশ্লেষণ, ওয়েব সার্চ বা অন্যসব জটিল কাজ করে দেবে।
লাইভ অনুবাদের সুবিধা মানোন্নত হবে এই মডেলে। অর্থাৎ, কয়েকটি ভাষায় তাৎক্ষণিকভাবে অনুবাদ করে কথোপকথন চালিয়ে যাওয়া সহজ হবে। সংস্থাটি নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে বলেছে, সব ভাষায় উচ্চারণ বা স্থানীয় টোন এখনও পুরোপুরি রপ্ত হয়নি।
জানা গেছে, কয়েকটি ভাষায় অনুবাদের ডেমোতে উচ্চারণ কিছুটা কৃত্রিম ভাব অনুভূত হবে। ভবিষ্যতে ভয়েস এআই-ই কম্পিউটার ব্যবহারের প্রধান মাধ্যম হয়ে উঠতে পারে। যদিও অ্যাপল, অ্যামাজন ছাড়া বেশ কিছু সংস্থা এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। লক্ষ্য এখন এআইকে নিরাপদ ও সহজবোধ্য করে সামনে আনা।

আরও পড়ুন

×