ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

জরুরি ইমেইল ফিল্টার হয় যেভাবে

জরুরি ইমেইল ফিল্টার হয় যেভাবে
×

­ আইসিটি ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৭:৪১

| প্রিন্ট সংস্করণ

সব ধরনের প্রয়োজন পূরণ করে ইমেইল। তাই জরুরি ইমেইল যেন নজর এড়িয়ে না যায়, এতে সতর্ক থাকতে হবে। দাপ্তরিক জরুরি ইমেইল, ব্যাংকের ওটিপি, চাকরি তথ্য, অনলাইন শপিং অর্ডার আপডেট বা ব্যক্তিগত কোনো জরুরি ইমেইল যদি বারবার স্প্যাম ফোল্ডারে চলে যায়, তাহলে এটি সমস্যার কারণ। অনেকে ভেবে বসেন, জিমেইলে কোনো কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়। অনেক ক্ষেত্রেই এটি জিমেইলের নিরাপত্তা ব্যবস্থার অংশ। কয়েকটি সহজ সেটিংস পরিবর্তন করলেই জরুরি ইমেইল আর কোনোভাবে স্প্যামের অংশ হবে না।

এটি আদতে কী
স্প্যাম হলো এমন বিশেষ ফোল্ডার, যেখানে জিমেইল স্বয়ংক্রিয়ভাবে সন্দেহজনক, অবাঞ্ছিত 
ও অধিক সংখ্যক প্রচারণার জাঙ্ক ইমেইল 
আলাদা করে নির্দেশ করে। এর উদ্দেশ্য হলো ফিশিং, প্রতারণা, ভাইরাস ও অযাচিত ইমেইল থেকে সুরক্ষা দেওয়া। 
অনেক ক্ষেত্রে জিমেইল ভুলবশত জরুরি 
ইমেলকে স্প্যাম হিসেবে শনাক্ত করে।

জরুরি ইমেইল কেন স্প্যাম
যদি কোনো প্রেরকের ইমেইল ঠিকানা নিজের গুগল কনট্যাক্টস অংশে সংরক্ষিত না হয়, আগে সেই প্রেরকের ইমেইল স্প্যাম হিসেবে চিহ্নিত হয়। অন্যদিকে জিমেইলের কোনো ফিল্টার ভুলভাবে সেট করা হলে জরুরি ইমেইল স্প্যাম ফোল্ডারে চলে যেতে পারে।

ঠিক করবেন যেভাবে
প্রথমে জিমেইলে প্রবেশ করে স্প্যাম ফোল্ডারে যেতে হবে। তারপর জরুরি ইমেইল নির্বাচন করে ওপরে থাকা অপশনে নট স্প্যাম নির্বাচন করতে হবে। এরপর গুগল কনট্যাক্টসে সেই প্রেরকের 
নাম ও ইমেইল ঠিকানা সংরক্ষণ করতে হবে। 
কিন্তু নিরাপদ পদ্ধতি হলো ক্রিয়েট ফিল্টার ব্যবহার করে নেভার সেন্ড ইট টু স্প্যাম অপশন সক্রিয় করতে হবে। এর ফলে ভবিষ্যতে ওই প্রেরকের কোনো ইমেইল আর স্প্যাম অংশে যাবে না। স্মার্ট ডিভাইসে জিমেইল অ্যাপ খুলে স্প্যাম ফোল্ডারে যেতে হবে। এ অংশে জরুরি ইমেইল খুলে রিপোর্ট নট স্প্যাম নির্বাচন করতে হবে। এরপর ফোনের কনট্যাক্টস অ্যাপে প্রেরকের ইমেইল ঠিকানা সংরক্ষণ করতে হবে। 
উল্লেখ্য, জিমেইল ফিল্টার তৈরি করার সুবিধা 
শুধু কম্পিউটার থেকেই পাওয়া যায়।
ব্যাংকিং, চাকরি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দাপ্তরিক অধিকাংশ প্রয়োজনে বিশ্বস্ত যোগাযোগ হয় ইমেইলে। তাই স্প্যাম ফোল্ডার নিয়মিত 
পরীক্ষা করা ও বিশ্বস্ত প্রেরককে কনট্যাক্টে সংরক্ষণ করা আবশ্যক। ফলে জরুরি কোনো বার্তা নজর
এড়িয়ে যাওয়ার শঙ্কা অনেকাংশে কমে যায়। নিশ্চিত হয় সব জরুরি ইমেইল।

আরও পড়ুন

×