আনুষ্ঠানিক ঘোষণার আগেই রেডমি নোট ১৭ সিরিজের দামের তথ্য ফাঁস
সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১০:৪৮
শাওমির সাব-ব্র্যান্ড রেডমির জনপ্রিয় নোট সিরিজের সর্বশেষ সংস্করণ ‘রেডমি নোট ১৭’ শীঘ্রই বৈশ্বিক বাজারে লঞ্চ হতে যাচ্ছে। চলতি মাসের শুরুর দিকে নিজস্ব বাজার চীনে এই লাইনআপটি উন্মোচিত হয়। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই বৈশ্বিক বাজারের জন্য রেডমি নোট ১৭ সিরিজের চারটি মডেলের কনফিগারেশন ও সম্ভাব্য দাম অনলাইনে ফাঁস হয়ে গেছে।
বৈশ্বিক বাজারে চার মডেল
ওয়াইটেকবি (YTECHB)-এর এক প্রতিবেদন অনুযায়ী, রেডমি নোট ১৭ সিরিজের বৈশ্বিক লাইনআপে ৪টি মডেল থাকতে পারে—নোট ১৭ ৪জি, নোট ১৭ ফাইভ-জি, নোট ১৭ প্রো ফাইভ-জি এবং নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভ-জি। এর মধ্যে ফোর-জি ভ্যারিয়েন্টটি কালো, নীল এবং বেগুনি (পার্পল) রঙে পাওয়া যাবে বলে জানা গেছে।
চীনের বাজারমূল্য
চীনে রেডমি নোট ১৭-এর বেস ভ্যারিয়েন্টের (৬ জিবি + ১২৮ জিবি) দাম শুরু হয়েছে ১,২৯৯ ইউয়ান (প্রায় ২৩,৭৪৩ টাকা) থেকে। এছাড়া ৮ জিবি + ১২৮ জিবি এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ২৫,৫৭১ টাকা) এবং ১,৫৯৯ ইউয়ান (২৯,২২৬ টাকা)। অন্যদিকে, প্রো মডেলটির দাম শুরু হয়েছে ১,৫৯৯ ইউয়ান (২৯,২২৬ টাকা) থেকে।
ভারতীয় বাজারের ইঙ্গিত
টিপস্টার যোগেশ ব্রার এবং অভিষেক যাদবের মতে, ভারতে রেডমি নোট ১৭-এর দাম ৩০,০০০ রুপির (৩৮,৭৬৮ টাকা) বেশি থেকে শুরু হতে পারে, যার মূল কনফিগারেশনে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকার কথা রয়েছে। তবে ভারতীয় বাজারের জন্য সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি রেডমি।
সূত্র: এনডিটিভি
- বিষয় :
- শাওমি
- মোবাইল ফোন উদ্ধার