ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পিক্সেল সিরিজ আসছে ৪ মডেলে

পিক্সেল সিরিজ আসছে ৪ মডেলে
×

চারটি মডেলে আসছে গুগল নির্মিত পিক্সেল সিরিজ

সাব্বিন হাসান

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৭:৩২ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ | ২১:১৮

| প্রিন্ট সংস্করণ

স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড গুগল নতুন চমক পিক্সেল ১১ সিরিজ ঘোষণা করেছে। নতুন পিক্সেল সিরিজে ১১, প্রো, প্রো এক্সএল ও প্রো ফোল্ড–এই চারটি মডেলে আসছে পিক্সেল সিরিজ। 

নির্মাতা বিভাগ বলছে, নতুনত্ব রয়েছে ক্যামেরা, সফটওয়্যার সমর্থন, বিল্ড কোয়ালিটি ও দীর্ঘ পারফরম্যান্সে।

নতুন ফিনিশ কিন্তু লুক পুরোনো

পিক্সেল ১১ মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে। নতুন ম্যাট ব্ল্যাক ভ্যারিয়েন্টটি হাতে ধরলে ভালো গ্রিপ পাওয়া যায়। মডেলের ফ্রেমকে আগের তুলনায় প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। ফলে ফোনটি গ্রিপ করতে সুবিধা হয়। ওজনেও হালকা অনুভূত হয়।

র‌্যাম ও চিপসেট

অনেকের চাহিদায় রয়েছে ভালো স্টোরেজের স্মার্টফোন। পিক্সেল ১১ সিরিজের সবকটি মডেলে রয়েছে নতুন টেন্সর জিসিক্স চিপসেট ও ভালো স্টোরেজ কোয়ালিটি। সিরিজের ১১ ও ১১ প্রো মডেলের ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে থাকবে ১২ জিবি র‌্যাম। 

অন্যদিকে পিক্সেল ১১ প্রোতে ৫১২ জিবি স্টোরেজ সংস্করণ ও পিক্সেল ১১ প্রো ফোল্ডে রয়েছে ২৬ জিবি র‌্যাম। ফলে বেশি স্টোরেজের মডেলে মাল্টিটাস্কিং করার জন্য উপযুক্ত মেমোরি পাওয়া যাচ্ছে।

অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণ

নতুন পিক্সেল সিরিজের মডেলে রয়েছে অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণ। তা ছাড়া গুগল সাত বছরেরও বেশি সময় ধরে অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি আপডেট দেবে। দীর্ঘদিন এই মডেল ব্যবহার করতে আগ্রহীদের জন্য এটি বড় ধরনের সুবিধা।

ক্যামেরায় সেন্সর

ক্যামেরার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। পিক্সেল ১১ সিরিজে নতুন ৪৮ মেগাপিক্সেল প্রধান সেন্সর ব্যবহার করা হয়েছে, যা আগের তুলনায় অপেক্ষাকৃত বেশি আলো ক্যাপচার করতে পারে। রাতের অন্ধকারে তোলা ছবিতে ব্লার কম হবে।

নতুন সিরিজে সিলিকন কার্বন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়নি। ফলে ব্যাটারি পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের নিচেই রয়েছে। 

তারের মাধ্যমে চার্জ হবে ৩০ ওয়াট গতিতে। তবে কিউআই ২.২ ওয়্যারলেস চার্জের মাধ্যমে ২৫ ওয়াট পর্যন্ত স্পিড পাওয়া যাবে। সব মিলিয়ে পিক্সেল ১১ সিরিজে ডিজাইনে তেমন পরিবর্তন আনা হয়নি। বরং ক্যামেরা, সফটওয়্যার সাপোর্ট, পারফরম্যান্স ও বিল্ড কোয়ালিটির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×