ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মৎস্য চাষে ডিজিটাল প্লাটফর্ম 'রাইট হাট'

মৎস্য চাষে ডিজিটাল প্লাটফর্ম 'রাইট হাট'
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২২ | ০৭:৫৯ | আপডেট: ০৩ মার্চ ২০২২ | ০৭:৫৯

সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের উপস্থিতিতে ঢাকার ব্র্যাক সেন্টার ইন-এ রাইট হাট ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রাইট হাট হচ্ছে দি রাইট কাইন্ড-এর একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা মাছ চাষিসহ অ্যাকোয়াকালচারের সঙ্গে সম্পর্কিত সকলের জন্য বিশেষভাবে তৈরি।

বর্তমানে রাইট হাট ডিজিটাল প্ল্যাটফর্মের চারটি ভিন্ন পরিষেবা রয়েছে: ওয়েবসাইট (www.righthaat.com), ফেসবুক গ্রুপ (The Right Fish), হটলাইন নম্বর (০৯৬১৩-৯০০১০০) এবং মোবাইল অ্যাপলিকেশন (RightFish) যা গুগল প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে। মাছ চাষিরা ঘরে বসে রাইট হাট প্ল্যাটফর্মে মাছ চাষের যুগোপযোগী তথ্য সেবা এবং একই সাথে মাছ চাষের বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। পাশাপাশি মাছ চাষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কোম্পানির উপকরণ সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন।

প্ল্যাটফর্মটি ওয়ার্ল্ড-ফিশ এর ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি-এর সহযোগিতায় এবং ইউএসএআইডি এর অর্থায়নে পরিচালিত। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিসহ উপ-পরিচালক (প্রশাসন) এবং ইউএসএআইডি, ওয়ার্ল্ড ফিশ এবং অ্যাকোয়াকালচারের সঙ্গে জড়িত বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা এই প্ল্যাটফর্মটি কীভাবে প্রাইভেট কোম্পানি এবং চাষিদের সহযোগিতা করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

এরই মধ্যে ৫০ হাজারের বেশি মাছ চাষি, ২০০ জনের বেশি খুচরা কৃষি উপকরণ বিক্রেতা এবং প্রায় ১০০ জন লিফ সদস্য রাইট হাট এর সেবা পেয়েছেন। গত এক বছরে দি রাইট কাইন্ড-এর বিভিন্ন কর্মসূচিতে ৭০ জনের বেশি সরকারি কর্মকর্তা উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেছেন। এছাড়া ক্রেতার কাছে পণ্য প্রচারের জন্য প্রাইভেট কোম্পানি এবং হ্যাচারি মালিকগণ এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত কোম্পানির প্রতিনিধিরা পার্টনারশিপের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ভবিষ্যতের সম্পৃক্ততার বিষয়ে তাদের আগ্রহ প্রকাশ করেন।

ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটির চিফ অফ পার্টি ড. মঞ্জুরুল করিম দি রাইট কাইন্ডকে সফলভাবে সকল কার্যক্রম শেষ করায় ধন্যবাদ জানান এবং এই রকম ডিজিটাল উদ্যোগকে সফল করতে ওয়ার্ল্ড ফিশ-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×