ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আন্তর্জাতিক

ইসরায়েল কি যুক্তরাষ্টের জন্য রাজনৈতিক বোঝা?

তবে সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি হলো রিপাবলিকান পার্টির অভ্যন্তরে ইসরায়েল সম্পর্কে সংশয় ক্রমশঃই বেড়ে চলেছে। গ্র্যান্ড ওল্ড পার্টি (জিওপি) নামে পরিচিত এই দলটিকে ঐতিহ্যগতভাবে ইসরায়েলের সবচেয়ে জোরালো রক্ষক হিসেবে মনে করা হয়। যদিও জিওপির মূল নেতৃত্ব মূলত এখনো ইসরায়েলপন্থীদের হাতেই রয়ে গেছে, তবুও দলটির শক্তিশালী ‘আমেরিকা ফার্স্ট’ অংশটি এই মৈত্রী সম্পর্ককে এখন একটি কৌশলগত বোঝা হিসেবে দেখতে শুরু করেছে। টাকার কার্লসনের মতো খুবই প্রভাবশালী রক্ষণশীল মিডিয়া ব্যক্তিত্বরাও ইসরায়েলের সমালোচনা করছেন। গত বছরের ডিসেম্বর মাসে কাতারের দোহাতে অনুষ্ঠিত এক সম্মেলনে কার্লসন ইসরায়েলকে ‘সম্পূর্ণ তুচ্ছ একটি দেশ’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন যে, বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তার বিনিময়ে দেশটি যুক্তরাষ্ট্রকে ‘কিছুই’ দিচ্ছে না। সম্প্রতি দক্ষিণ ইরানের মেয়েদের একটা প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় দেড়শো শিশু নিহত হওয়ার পর কার্লসন বলেন, ‘আপনি যদি এমন কোনো দেশে বসবাসরত অবস্থায় সকালে ঘুম থেকে ওঠেন, যে দেশটি মনে করে যে কেবল সামরিক কর্মকর্তাদেরই নয়, বরং তাদের কন্যাদেরও হত্যা করাটা গ্রহণযোগ্য, তবে সেই দেশের জন্য লড়াই কর

আপডেটঃ ০৬ মে ২০২৬ | ১৬:৪৩
ইসরায়েল কি যুক্তরাষ্টের জন্য রাজনৈতিক বোঝা?

সর্বশেষ