ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

ব্রাজিল-ইংল্যান্ড

এন্ড্রিকের গোলে ১৫ বছর পর ইংল্যান্ডকে হারাল ব্রাজিল

সময়টা ভালো যাচ্ছিল না ব্রাজিলের। টানা চার ম্যাচ জয়হীন, টানা তিন হার। সবশেষ জয় গত বছর সেপ্টেম্বরে পেরুর বিপক্ষে। আবার ২০০৯ সালের পর থেকে ব্রাজিল কখনো ইংল্যান্ডকে হারাতে পারেনি। সবমিলিয়ে তাই প্রীতি ম্যাচের শুরুতে ফেভারিট ছিল ইংল্যান্ডই। সর্বশেষ ১০ ম্যাচে যারা অপরাজিত। খেলাটাও তাদের ঘরের মাঠ ওয়েম্বলিতে। যেখানে গত বিশ বছর ধরে হারেনি ইংলিশরা। তবে ইংলিশদের মাটিতে শেষটা হয়েছে ব্রাজিলের জয়ে। এন্ড্রিকের একমাত্র গোলে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের ভাগ্য গড়ে দেন রিয়াল মাদ্রিদে নাম লেখানো এই তরুণ।

আপডেটঃ ২৪ মার্চ ২০২৪ | ১১:১২
এন্ড্রিকের গোলে ১৫ বছর পর ইংল্যান্ডকে হারাল ব্রাজিল

সর্বশেষ