এবার ইনজুরিতে ব্রাজিলের গ্যাব্রিয়েল, ডাক পেলেন যিনি
ইনজুরিতে ব্রাজিলের ডিফেন্ডার মাঘালহায়েস। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৪ | ২২:৩৪ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ | ২২:৩৬
ব্রাজিলের সামনে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে বড় দুই ম্যাচ। ম্যাচ দুটি যথাক্রমে ২৪ ও ২৭ মার্চ মাঠে গড়াবে। হারের বৃত্ত থেকে বের হওয়ার চ্যালেঞ্জ ব্রাজিলের নতুন কোচ ডরিভাল জুনিয়রের। কিন্তু একের পর এক ইনজুরিতে টালমাটাল তার ব্রাজিল দল।
ইনজুরি নিয়ে ছিটকে গেছেন ব্রাজিলের অধিনায়ক কাসেমিরো। তার জায়গায় পোর্তোর পেপে দলে ডাক পেয়েছেন। দুই গোলরক্ষক অ্যালিসন বেকার ও এদেনসন মোরালেস ইনজুরিতে। গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ইনজুরি নিয়ে ছিটকে গেছেন।
দলে ডাক পাওয়ার পরও ইনজুরি নিয়ে বাইরে চলে গেছেন পিএসজি ডিফেন্ডার মার্কুইনোস। এবার ইনজুরিতে দলের ক্যাম্প থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাঘালহায়েস। তার জায়গায় জুভেন্টাসের ডিফেন্ডার ব্রেমার দলে ডাক পেয়েছেন।
ব্রাজিলের দল: গোলরক্ষক: বেন্তো (অ্যাথলেটিকো পারানায়েনসে), লিও জার্ডিন (ভাস্কো দা গামা), রাফায়েল (সাও পাওলো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ইয়ান কৌটা (জিরোনা), আয়ারটন লুকাস (ফ্লামেঙ্গো), ওয়েনডেল (পোর্ত), বেরাল্ডো (পিএসজি), ব্রেমার (জুভেন্টাস), ফ্যাবরিকো ব্রুনো (ফ্লামেঙ্গো), মুরিলো (পালমেইরাস)।
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), আন্দ্রেস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), জোয়াও গোমেজ (উলভস), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), পাবলো মায়া (সাও পাওলো)।
ফরোয়ার্ড: এনড্রিক (পালমেইরাস), পেপে (পোর্ত), গ্যালেনো (পোর্ত), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস (রিয়াল মাদ্রিদ), সাভিও (জিরোনা)।
