ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদের কাছে গোলাগুলিতে নিহত ১

লক্ষ্যবস্তু ছিল না উপাসনালয়: পুলিশ

যুক্তরাষ্ট্রে মসজিদের কাছে গোলাগুলিতে নিহত ১
×
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১০:৪১

যুক্তরাষ্ট্রের ওহাইওর একটি মসজিদের কাছাকাছি এক এলাকায় গতকাল সোমবার গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, এর সাথে ওই উপাসনালয় বা ভেতরে থাকা লোকজনের কোনো সম্পৃক্ততা ছিল না।

দেশটির ‘দ্য ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস’ এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে জানিয়েছে, কলম্বাস শহরের কেন্দ্রস্থলের উত্তর-পূর্বে অবস্থিত ওই মসজিদে গোলাগুলির খবর পেয়ে আমাদের এজেন্টরা সেখানে যাচ্ছে।

পুলিশ পরে জানায়, মসজিদের পাশের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্কিং লটে গোলাগুলির ঘটনাটি ঘটেছিল।

সার্জেন্ট জেমস ফুকোয়া বলেন, ‘দুর্ভাগ্যবশত, মসজিদে এমন একটি অনুষ্ঠান চলছিল যার সাথে বাইরের ঘটনার কোনো সম্পর্ক ছিল না। তবে এটি পরিষ্কার করে দেওয়া আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, এই গোলাগুলির সাথে খোদ মসজিদের ওপর কোনো হামলার কোনো সম্পৃক্ততা ছিল না।’ 

সূত্র: এপি। 

আরও পড়ুন

×