বরিশালে বিশ্বরঙের আউটলেট উদ্বোধন
ছবি: সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২ | ১১:২২ | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ | ১১:২২
ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম ব্র্যান্ড 'বিশ্বরঙ'-এর ১৯তম আউটলেট উদ্বোধন করা হয়েছে বরিশালে। নগরীর উত্তর বগুড়া সড়কে শুক্রবার জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারকে নিয়ে এই আউটলেট উদ্বোধন করেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী, চিত্রনায়ক ফেরদৌস আহম্মেদ, চিত্রনায়িকা অপু বিশ্বাস, মডেল নিরব ও ইমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।
বক্তারা বলেন, বিশ্বরঙের সব পণ্য গুণেমানে অনন্য। এখানে ক্রেতারা রুচিসম্মত পোশাক পাবেন। পাওয়া যাবে শাড়ি, থ্রিপিস, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টিশার্ট এবং শিশুদের বাহারি সব পোশাক। এ ছাড়া এর সহযোগী ব্র্যান্ড 'শ্রদ্ধা' গুরুজনদের জন্য নিয়ে এসেছে নতুন সব আয়োজন। আরও থাকবে সহযোগী ব্র্যান্ড 'ফেইসরঙ' ও 'বিশ্বরঙ কিডস'-এর বিভিন্ন পণ্য। কেনাকাটার সুবিধা আছে অনলাইনেও। সব মিলিয়ে বরিশালবাসী বিশ্বরঙের সেবায় সন্তুষ্ট হলে এই আয়োজন সার্থক হবে।
- বিষয় :
- ফ্যাশন ইন্ডাস্ট্রি
- বিশ্বরঙ
- আউটলেট
- বরিশাল
