ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগ

নওগাঁ ও দিনাজপুরে গরম কাপড় পেল শীতার্তরা

নওগাঁ ও দিনাজপুরে গরম কাপড় পেল শীতার্তরা
×

নওগাঁ ও দিনাজপুরে গরম কাপড় পেয়ে উচ্ছ্বসিত শীতার্তরা- সমকাল

নওগাঁ ও দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ১০:৪৩

সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে গতকাল শুক্রবার নওগাঁ ও দিনাজপুরে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আল-খায়ের ফাউন্ডেশন, এসজি শারমিন গ্রুপ ও লাবিব গ্রুপের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

নওগাঁর বদলগাছী উপজেলার গয়েশপুর হাজী শরিয়তুল্লাহ ওয়াকফ অ্যাস্টেট অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কম্বল ও সোয়েটার নিতে আসেন বৃদ্ধ তুলামনি পাহান। গরম কাপড় পেয়ে তিনি বলেন, মনে হলো প্রচণ্ড ঠান্ডা থেকে প্রাণ ফিরে পেলাম। তুলামনির বাড়ি বদলগাছীর মথুরাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে। তার মতো অন্যরাও শীতবস্ত্র পেয়ে বেশ উৎফুল্ল। এজন্য তারা আয়োজকদের ধন্যবাদ জানান।

মথুরাপুর ইউনিয়নের গনেশপুর, পার-সাবিলা, শ্যামপুর, পিরোজপুর, মাহমুদপুর ও ধামইরহাট উপজেলার ইশবপুর ইউনিয়নের জামালপুর ও ধরইল গ্রামের আড়াই শতাধিক হতদরিদ্র আদিবাসী ও দুস্থের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। তাদের প্রত্যেককে একটি কম্বল ও একটি সোয়েটার দেওয়া হয়। এক সপ্তাহ ধরে জেলা কমিটির সুহৃদ বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে সবার হাতে হাতে শীতবস্ত্রের টোকেনগুলো পৌঁছে দেন।

সমকাল সুহৃদ সমাবেশ জেলা কমিটির সহ-অর্থ সম্পাদক ও শীতবস্ত্র বিতরণ উপকমিটির আহ্বায়ক মেজবা উদ্দীন মিথুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান। অনুষ্ঠানে বক্তব্য দেন জাপান-বাংলাদেশ মানবাধিকার সংস্থার রাজশাহী অঞ্চলের সভাপতি জাহাঙ্গির আলম চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এমরান হোসেন চৌধুরী দীপ্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওয়াদুদ চৌধুরী, হাজী শরিয়তুল্লাহ ওয়াকফ অ্যাস্টেটের পরিচালক মাহাবুবুল আলম চৌধুরী মজনু, শিবলি আকতার চৌধুরী, গয়েশপুর মাদ্রাসার সুপার হাফিজার রহমান, সমকাল নওগাঁ প্রতিনিধি এম আর ইসলাম রতন, সমকাল সুহৃদ সমাবেশ জেলা কমিটির সভাপতি গুলশান আরা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাফি সরোজ প্রমুখ। 

সার্বিক সহযোগিতায় ছিলেন সুহৃদ নওগাঁ জেলা কমিটির যুগ্ম সম্পাদক এসএম জুম্মান রুশদী, সাংগঠনিক সম্পাদক সেতু ইসলাম, অর্থ সম্পাদক শেখ রুহুল আমিন রাসেল, সদস্য বিলাশ কুমার সাহা ও সাংবাদিক রাসেল রানা।

অধ্যাপক শরিফুল ইসলাম খান বলেন, সমকাল সুহৃদ সমাবেশ সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ায়। তারা নানা কার্যক্রম বাস্তবায়ন করে এরই মধ্যে সবার নজর কেড়েছে। জাহাঙ্গির আলম চৌধুরী বলেন, একটি মহতী উদ্যোগ নিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ। গুলশান আরা বলেন, শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। পাশে দাঁড়ানোর এ চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ওয়াকফ অ্যাস্টেটের পরিচালক মাহাবুবুল আলম চৌধুরী বলেন, নিঃসন্দেহে এটি একটি মহতী উদ্যোগ।

অন্যদিকে, দিনাজপুর সদর উপজেলার গোপালপুর ও রাজারামপুর গ্রামের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দরিদ্র মানুষের হাতে ১০০ কম্বল ও ১০০ সোয়েটার তুলে দেওয়া হয়। গতকাল গোপালপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া আলাদাভাবে পৌরসভার সুখসাগর এলাকার মানুষের মধ্যেও কম্বল বিতরণ করা হয়। দিনাজপুর সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে এবং আল-খায়ের ফাউন্ডেশন, এসজি শারমিন গ্রুপ, লাবিব গ্রুপ ও বন্ধু সংসদ দিনাজপুরের সহযোগিতায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকাল প্রতিনিধি বিপুল সরকার সানি, সুহৃদ সমাবেশের নারী সম্পাদক সুমনা অধিকারী, সদস্য নয়ন ইসলাম, বিকাশ সরকার, স্বপন দাস, বাংলা নিউজের প্রতিনিধি কুরবান আলী, সংবাদকর্মী মোস্তফা কামাল, আরিফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

×