ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

কৃত্রিম হাত-পা সংযোজন কেন্দ্র চালু করল আকিজ গ্রুপ

কৃত্রিম হাত-পা সংযোজন কেন্দ্র চালু করল আকিজ গ্রুপ
×

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০ | ১১:০৪ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ | ১১:০৬

মানিকগঞ্জের গোলড়া বিসিক এলাকায় 'নতুন কদম' নামে কৃত্রিম হাত ও পা সংযোজন কেন্দ্র চালু করেছে আকিজ গ্রুপ।

শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ কেন্দ্রে বিনামূল্যে কৃত্রিম হাত ও পা সংযোজন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দুর্ঘটনায় দেশে যত মানুষ মৃত্যুবরণ করেন তার দশগুণ পঙ্গুত্ব বরণ করেন। কেউ যখন পঙ্গুত্ব বরণ করেন তিনি তখন নিজের কাছে এবং সমাজ ও দেশের কাছে বোঝা হয়ে যান। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সেইসব ব্যক্তিকে আজকে কৃত্রিম হাত-পা দিয়ে নতুন জীবন ফিরিয়ে দেওয়া হচ্ছে। আকিজ গ্রুপের এই উদ্যোগটি দেশের জন্য একটি অনন্য উদাহরণ।

পরীক্ষামূলকভাবে এ কেন্দ্রে গত ২০ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৫০ জনের কৃত্রিম হাত-পা সংযোজন করা হয়। বর্তমানে তারা চলাফেরা করতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানে তারা বিভিন্ন খেলাধুলায়ও অংশ নেন। এ ছাড়া কৃত্রিম হাত-পা সংযোজনকারীদের মধ্যে চারজনকে চাকরি দেওয়া হয় আকিজ গ্রুপে।

এর আগে প্রতিষ্ঠানের পরিচালক শেখ জামিল উদ্দিনের সভাপতিত্বে নতুন নতুন কদম কেন্দ্রটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) হাফিজুর রহমান, যুক্তরাজ্যের চিকিৎসক ভিকার কোরেশী ও আকিজ গ্রুপের নির্বাহী পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান।



আরও পড়ুন

×