ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাজশাহীর সীমান্ত থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

রাজশাহীর সীমান্ত থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ
×

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ | ০১:১৪

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার  উপজেলার খরচাকা সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

আটকরা হলেন পবা উপজেলার গহমাবোনা গ্রামের সেলিম রেজার ছেলে রাজন হোসেন (২৫), মনিবুলের ছেলে সোহেল রানা দোয়েল (২৭), মৃত কালুর ছেলে কাবিল (২৫), মৃত রফিকুলের ছেলে শাহীন (৩৫) এবং আল্লামের ছেলে শফিকুল (৩০)।  

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর- ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, সীমান্ত থেকে পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর  পেয়েছেন।

এ ঘটনায় শনিবার সকাল ১১টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার কথা ছিল। তবে বিএসএফ কমান্ডার বাইরে থাকায় তা হয়নি। বিকেল ৪টায় আবারও পতাকা বৈঠকের কথা রয়েছে।

তিনি বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছি। 

আরও পড়ুন

×