ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কাপ্তাইয়ে ১৮ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার

কাপ্তাইয়ে ১৮ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
×

উদ্ধার করা অজগর সাপ- সমকাল

রাঙামাটি অফিস ও কাপ্তাই প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২২ | ০৩:৪৯ | আপডেট: ০১ জুন ২০২২ | ০৩:৪৯

রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় ১৮ ফুট দৈর্ঘ্যর একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে উদ্ধার করা অজগর সাপটি অবমুক্ত করা হয়েছে।

কাপ্তাই বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার কাপ্তাই উপজেলার নতুন বাজারের সমতাঘাট এলাকার কাশেমের বাসায় লোকজন অজগর সাপটি দেখতে পায়। পরে কাপ্তাই বন বিভাগকে খবর দেয়। এতে বন বিভাগের কর্মীরা রাতে সমতাঘাট এলাকার কােেশর বাসা থেকে ১৮ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি উদ্ধার করেন। উদ্ধার করা অজগরটির ওজন প্রায় ২২ কেজি। পরে উদ্ধার করা অজগর সাপটি বুধবার কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়। এর আগেও বেশ কয়েকটি অজগর সাপ ও অন্যান্য প্রাণী লোকালয় থেকে উদ্ধারের পর কাপ্তাই বন বিভাগ সেগুলোকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, উদ্ধার করা ১৮ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বিভাগের বিভাগীয়় বন কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খানের নির্দেশনায় আজ বুধবার সকালে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

×