ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

আশুলিয়া থেকে অপহৃত মায়ামীকে ডিমলা থেকে উদ্ধার

আশুলিয়া থেকে অপহৃত মায়ামীকে ডিমলা থেকে উদ্ধার
×

ফাইল ছবি

ডিমলা(নীলফামারী) সংবাদদাতা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:২০

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত মায়ামী আকতারকে (১৩) নীলফামারীর ডিমলা থেকে উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাব-নীলফামারী ক্যাম্প সূত্র জানা যায়, ৮ ফেব্রুয়ারী আশুলিয়া থেকে কল্যাণপুর এলাকার আমির উদ্দিনের মেয়ে মায়ামীকে অপহরণ করা হয়। এ ব্যাপারে মায়ামীর বাবা আমির উদ্দিন আশুলিয়া থানায় অভিযোগ করেন। বুধবার রাতে উপজেলার উত্তর কুমার পাড়া গ্রামের তইমুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে মায়ামীকে উদ্ধার করা হয়। এ সময় ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ জোড়াবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু আজমকে (৩৫) গ্রেপ্তারও করা হয়।

র‌্যাব-১৩ নীলফামারীর অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

×